শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলের সখীপু্রে কাঁকড়া খালে সেতু নির্মাণে ধীরগতি

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৪
in টাঙ্গাইল জেলা, সখিপুর
A A

টাঙ্গাইলে সখীপুরে কাঁকড়া খালে সেতু নির্মাণ কাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। উপজেলার
কালিদাস-বহুরিয়া চতলবাইদ সড়কে কাঁকড়া খালে সেতু নির্মাণের কাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি।
এতে করে সড়কে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে কয়েক মাসের মধ্যেই সেতু
নির্মাণের কাজ শেষ করা হবে বলে জানান ঠিকাদার প্রতিষ্ঠান।

স্থানীয় লোকজন ও উপজেলা এলজিইডির কার্যালয় সূত্র জানায়, উপজেলার কালিদাস-বহুরিয়া চতলবাইদ
সড়কের করটিয়াপাড়া এলাকায় কাঁকড়ার খালে গত ১০ বছর ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে
আসছিল স্থানীয়রা।

আরও পড়ুন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

সে দাবির প্রেক্ষিতে সরকারের শক্তিশালীকরণ প্রকল্প ও উপজেলার সঙ্গে ইউনিয়নের সড়ক প্রশস্তকরণ প্রকল্পের
আওতায় সেতুর নির্মাণ কাজ ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি শুরু হয়, যা ২ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭৩১
টাকা ব্যয়ে ২৫ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার সেতুটির কাজ পায় মেসার্স মাইন উদ্দিন নামে
একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কার্যাদেশ অনুযায়ী কাজটি ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি
প্রতিষ্ঠান মাত্র কয়েক মাস কাজ করে অজ্ঞাত কারণে ফেলে রেখে উধাও হয়ে যায়। স্থানীয় সরকার প্রকৌশল
অধিদপ্তরের (এলজিইডি) দাবি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথম দফায় ২০ ভাগ কাজ শেষ করেছিল। এরপর দুই
বছর ধরে তাদের কোনো খোঁজ ছিল না। কয়েক মাস আগে ওই ঠিকাদার কিছু শ্রমিক নিয়ে গিয়ে
দুই সপ্তাহ কাজ করে আবার উধাও হয়ে যায়। আবার দ্বিতীয় দফায় তাগিদ দেওয়ার পর এখন ৫০ ভাগ কাজ শেষ
হয়েছে।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন পিএসসি গার্ডার সেতুটির দুই পাশের
পিলারগুলো শুধু দাঁড় করানো হয়েছে। নির্মাণাধীন সেতুর পাশ দিয়ে সাময়িকভাবে হেঁটে ও
মোটরসাইকেল চলাচলের জন্য স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল, যা বর্তমানে
ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেতু নির্মাণের সময় মানুষ ও যান চলাচলের জন্য সাময়িকভাবে
পার্শ^ রাস্তা করার কথা থাকলেও তা করা হয়নি, যার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
করটিয়াপাড়া এলাকার বাসিন্দা জুলহাস উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ঠিকাদার চলে যাওয়ায় যাতায়াত করতে
এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার উৎপাদিত কাঁচামাল উপজেলা থেকে জেলা শহরে আনা-
নেওয়া করা কষ্টকর হয়ে পড়ছে। প্রয়োজনের তাগিদে ১০-১৫ কিলোমিটার ঘুরে অতিরিক্ত ভাড়া দিয়ে
যাতায়াত করতে বাধ্য হচ্ছে এলাকাবাসী।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, সেতুটির অভাবে রাস্তায় আসা-যাওয়া
করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটি নির্মাণের
দাবি জানান।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রহিজ উদ্দিন বলেন, সখীপুর উপজেলা শহর থেকে চতলবাইদ পর্যন্ত ৯
কিলোমিটার দুই লেনের নতুন সড়কটি চকচকে ঝকঝকে। অথচ সাড়ে তিন বছরেও সেতুটি নির্মাণ না
হওয়ায় আমরা চরম কষ্টে আছি। ঠিকাদারের গাফিলতির কারণে সেতুটি সময়মতো নির্মাণ না হওয়ায় ওই

সড়ক দিয়ে বাস, ট্রাকসহ কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। এতে মানুষ প্রতিদিন সীমাহীন
দুর্ভোগ পোহাচ্ছে।

করটিয়াপাড়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক আলী আকবর বলেন, সেতু না থাকার কারণে ঠাকিনাপাড়া
ফুলজুরিসহ এলাকার শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে আসতে পারে না। মাঝেমধ্যে পানিতে পড়ে বই-
খাতা ভিজে যায়।

মেসার্স মাইন উদ্দিন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মোহাম্মদ লিটন মিয়া বলেন, ব্যবসায়িক
নানা অসুবিধার কারণে কাজটি শুরু করেও শেষ করতে পারিনি এজন্য স্থানীয়দের কাছে দুঃখ প্রকাশ করছি।
আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, গত দুই বছরে ঠিকাদারি
প্রতিষ্ঠানকে কয়েকটি তাগিদপত্র দেওয়া হয়েছে। কাজটি বাতিলের সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু ওই
ঠিকাদারি প্রতিষ্ঠান গত জানুয়ারির আগেই কাজটি শেষ করে দেবেন বলে আমাদের প্রতিশ্রুতিও
দিয়েছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। অনেক তাগিদ দেওয়ার পর কিছু কাজ করেছে। গত
দুই সপ্তাহ ধরে তাদের আবার দেখা যাচ্ছে না। তারা যাতে দ্রুত সেতুটি নির্মাণ কাজ শেষ করে এজন্য
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলের সখীপু্রে কাঁকড়া খালে সেতু নির্মাণে ধীরগতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আমানুল্লাহ আমান। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমানুল্লাহ আমান। আমানুল্লাহ...

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।...

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর...

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ সালের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং সাঁট-লিপিকার মিজানুর রহমানকে সাধারণ...

টাঙ্গাইলে চেয়ারম্যান ফারুক হত্যা: বাপ্পাসহ ৩ জনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার

টাঙ্গাইলে চেয়ারম্যান ফারুক হত্যা: বাপ্পাসহ ৩ জনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

Next Post
যেসব অঞ্চলে ঝড় হতে পারে সন্ধ্যার মধ্যে

যেসব অঞ্চলে ঝড় হতে পারে সন্ধ্যার মধ্যে

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ২৩, ২০২৬
বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

সেপ্টেম্বর ২২, ২০২৬
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সেপ্টেম্বর ২২, ২০২৬
টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

সেপ্টেম্বর ২২, ২০২৬
টাঙ্গাইলে চেয়ারম্যান ফারুক হত্যা: বাপ্পাসহ ৩ জনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার

টাঙ্গাইলে চেয়ারম্যান ফারুক হত্যা: বাপ্পাসহ ৩ জনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার

সেপ্টেম্বর ২১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?