সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী এর নেতৃত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালী, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার(১৬ ডিসেম্বর) মধুপুর বাসস্ট্যান্ডর নবনির্মিত ব্রীজের থেকে একটি বিশাল র্যালী বের হয়ে মধুপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যলী শেষে মধুপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মধুপুর বাসস্ট্যান্ডে পাশে নতুন ব্রীজের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা র্যলীতে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের ভূঞাপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান ও দীর্ঘদিন পলাতক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। গ্রেফতারকৃত আসামির নাম মো. আরিফ হোসেন (২৬)। র্যাব-১৪,...
টাঙ্গাইলে র্যাব-১৪, সিপিসি-৩-এর অভিযানে ১ হাজার ৯৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১৪,...
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন এবং জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাথে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন| ১৭ জুলাই(শুক্রবার) বেলা ২টায় বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির...
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী,...
টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি ক্ষুদে শিক্ষার্থী অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ লোকগীতি বিভাগে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন। গতকাল (১৫ জুলাই)...