বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে ৪৮ কোটি ডলার

by সমাচার ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে ৪৮ কোটি ডলার

জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে ৪৮ কোটি ডলার

জ্বালানি তেলের বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চাইলেও ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ডলার পাওয়া যাচ্ছে না। বকেয়া বাড়তে থাকায় তেলের জাহাজ পাঠাতে চাইছে না কোনো কোনো প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের পর আসছে কোনো কোনো জাহাজ। বিল পরিশোধে জ্বালানি তেল সরবরাহকারী বিদেশি কোম্পানিগুলোর চাপ বাড়ছে বিপিসির ওপর।বিপিসি সূত্র বলছে, ২২ আগস্ট পর্যন্ত মোট ৪৭ কোটি ৬১ লাখ ডলার বকেয়া জমেছে বিপিসির। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ভিটলের, তারা পাবে ১৮ কোটি ৫৬ লাখ ডলার। সোনালী ব্যাংক থেকে তাদের একটি বিল পরিশোধে ইতিমধ্যে ১১০ দিন বিলম্ব হয়েছে। ৯৪ দিন, ৮৫ দিন বিলম্ব হওয়া বিলও আছে কোনো কোনো সংস্থার।

বিপিসির দুজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চুক্তি অনুসারে বিলম্বের জন্য বছরে এখন সাড়ে ৬ শতাংশ হাতে অর্থ মাশুল হিসেবে দিতে হবে। যদিও দীর্ঘ ব্যবসায়িক সম্পর্কের কারণে বিলম্ব মাশুলের জন্য কোনো প্রতিষ্ঠান এখনো চাপ দেয়নি। তবে দ্রুত বিল পরিশোধে তাগাদা দিচ্ছে নিয়মিত। দফায় দফায় বৈঠক করে তাদের দেশের বিদ্যমান পরিস্থিতি বুঝিয়ে কিছুটা সময় চাওয়া হয়েছে। মাঝে ব্যাংক বন্ধ থাকায় দেরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। চীনের কোম্পানি ইউনিপেক পাবে প্রায় ৫ কোটি ৮৬ লাখ ডলার। আরব আমিরাতের ইনক পাবে ৫ কোটি ৭১ লাখ ডলার। ইন্দোনেশিয়ার বিএসপি পাবে ৪ কোটি ৬৯ লাখ ডলার। মালয়েশিয়ার পিটিএলসিএল পাবে ২ কোটি ১৮ লাখ ডলার। আর ভারতের আইওসিএল পাবে আড়াই কোটি ডলার। এর বাইরে বকেয়া কিস্তি জমেছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানেও। জ্বালানি তেলের আমদানি মূল্য পরিশোধে বিপিসিকে নিয়মিত ঋণসহায়তা দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। তারা পাবে ৮ কোটি ডলারের বেশি। জ্বালানি তেল বিক্রি করে দুই বছরের বেশি সময় ধরে মুনাফা করছে বিপিসি। গত মার্চ থেকেই প্রতি মাসে মূল্য সমন্বয় করছে তারা। তাই সংস্থাটির আর লোকসানে যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু বিদেশি দেনা পরিশোধে ডলার জোগাড়ে আড়াই বছর ধরেই সমস্যার মধ্যে আছে তারা। এর মধ্যে গত মাস জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তন ঘিরে ব্যাংক বন্ধ ছিল বেশ কয়েক দিন। এতে আরও সমস্যায় পড়েছে বিপিসি। বকেয়া পরিশোধের পাশাপাশি ঋণপত্র খুলতেও জটিলতা দেখা দিয়েছে। বিপিসি সূত্র বলছে, প্রতি মাসে ৫ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল ও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আনতে ১৭ থেকে ১৮টি ঋণপত্র খোলার দরকার হয় বিপিসির। ডলারে ঋণপত্র খুলতে ব্যাংকগুলো নিয়মিত গড়িমসি করে। একটি ঋণপত্রের মূল্য পরিশোধে ২৫ থেকে ৩০ দিন সময় লাগছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে মাঝেমধ্যে ২ কোটি ডলার করে ছাড় করলেও তা দিয়ে বকেয়া পুরোপুরি পরিশোধ করা যাচ্ছে না।

আরও পড়ুন

টাঙ্গাইল শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

বছরে বিপিসির ৬০ থেকে ৬৫ লাখ টন জ্বালানি তেল লাগে। এর মধ্যে দেশের একমাত্র পরিশোধনাগারের সক্ষমতা বছরে ১৫ লাখ টন। বাকিটা সরাসরি আমদানি করা হয়। তবে দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মধ্যে ৭৫ শতাংশই ডিজেল। আর ডিজেলের ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়। জ্বালানি তেল সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে বিপিসির কাছে তেল বিক্রি করা বিদেশি সংস্থাগুলো। বিপিসির পরিচালক (অপারেশন) অনুপম বড়ুয়া বলেন, সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। একটা বিশেষ পরিস্থিতির কারণে দেনা পরিশোধে দেরি হওয়ার বিষয়টি তাদের বোঝানো হয়েছে। ধীরে ধীরে তাদের বিল পরিশোধ করার কথাও বলা হয়েছে। দীর্ঘ ব্যবসায়িক সম্পর্কের কারণে তারা তেল সরবরাহ বন্ধ করবে না। তবে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি এখনো সন্তোষজনক অবস্থায় আছে। ২২ আগস্ট পর্যন্ত ডিজেলের মজুত আছে ৪ লাখ ২৬ হাজার টন। তা দিয়ে দেশের অন্তত ৩৫ দিনের চাহিদা মেটানো যাবে। পেট্রলের মজুত আছে প্রায় ২৩ হাজার টন, যা দিয়ে ১৮ দিন চলবে। অকটেন আছে ৩৩ হাজার ২২৮ টন, যা ২৫ দিনের চাহিদার সমপরিমাণ মজুত। যদিও পেট্রল ও অকটেনের একটি বড় অংশ দেশে উৎপাদিত হয়। তাই এ নিয়ে অতটা অনিশ্চয়তা নেই। উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল আছে ৪০ হাজার ২৫ টন, যা দিয়ে ২৬ দিনের চাহিদা মেটানো যাবে। তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেল আছে ৩৩ হাজার ৪৫২ টন। এ পরিমাণ তেল দিয়ে ১২ দিন চলার কথা। বিদ্যুৎকেন্দ্রে এখন তেলের চাহিদা আছে। কিন্তু অধিকাংশ সরবরাহকারী ফার্নেস তেল দিতে রাজি হচ্ছে না। ৩০ আগস্টের মধ্যে ফার্নেস তেল নিয়ে একটি জাহাজ আসার কথা রয়েছে। এটি পিছিয়ে গেলে সংকট তৈরি হতে পারে। সচিবালয়ে গত বুধবার বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি বিল ২২০ কোটি ডলার বকেয়া পড়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বকেয়া পরিশোধে ১০০ কোটি ডলার প্রদানের জন্য বিশ্বব্যাংককে অনুরোধ করেন তিনি। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বকেয়া পরিশোধে গত বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তা চেয়েছেন জ্বালানি উপদেষ্টা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম বলেন, বিল বকেয়ার এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। এটা টাকার সমস্যা নয়, অভাব ডলারের। সমস্যাটি থেকে ধাপে ধাপে বেরিয়ে আসতে হবে। নইলে এমন অবস্থা চালিয়ে নেওয়া কঠিন হবে। তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন সরকার জ্বালানি খাতের বকেয়া পরিশোধে যে ডলার চেয়েছে, তা পেলে সমস্যা অনেকটা কাটবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আরব আমিরাতের ইনক পাবে ৫ কোটি ৭১ লাখ ডলার।ইন্দোনেশিয়ার বিএসপি পাবে ৪ কোটি ৬৯ লাখ ডলারচীনের কোম্পানি ইউনিপেক পাবে প্রায় ৫ কোটি ৮৬ লাখ ডলার।জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে ৪৮ কোটি ডলারমালয়েশিয়ার পিটিএলসিএল পাবে ২ কোটি ১৮ লাখ ডলার।

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

বুধবার (২২ এপ্রিল'২৬) নাগরপুরের এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধ, সেতুর সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। দুপুরে নাগরপুর...

সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২ এপ্রিল (বুধবার) উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি...

৩ জন আসামীকে গ্রেফতার ও ১৭টি মোবাইল (আই ফোনসহ) উদ্ধার

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটনসহ ৩ জন আসামীকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই ও চুরি...

' তুমি ছাড়া আমি ' নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

‘তুমি ছাড়া আমি’ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

নতুন গান নিয়ে ফের আলোচনায় জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী ও মিউজিক কম্পোজার শান সিদ্দিকী। প্রেম, ছেড়ে যাওয়া এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটির...

সখিপুরে "নতুন কুঁড়ি "স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

টাঙ্গাইলের সখিপুরে উপজেলা পর্যায়ে এসে 'নতুন কুঁড়ি স্পোর্টস' বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২২ এপ্রিল (বুধবার) বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা...

Next Post
ব্রণ পেকে গেলে কী করবেন

ব্রণ পেকে গেলে কী করবেন

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ ও সংস্কারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

এপ্রিল ২২, ২০২৬
সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

এপ্রিল ২২, ২০২৬
৩ জন আসামীকে গ্রেফতার ও ১৭টি মোবাইল (আই ফোনসহ) উদ্ধার

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটন

এপ্রিল ২২, ২০২৬
' তুমি ছাড়া আমি ' নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

‘তুমি ছাড়া আমি’ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

এপ্রিল ২২, ২০২৬
সখিপুরে "নতুন কুঁড়ি "স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপ্রিল ২২, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?