রবিবার, জুন ২১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

জুলাই গণ-অভ্যুত্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ৩রা আগস্ট ২০২৪

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, লিড নিউজ
A A
জুলাই গণ-অভ্যুত্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ৩রা আগস্ট ২০২৪

জুলাই গণ-অভ্যুত্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ৩রা আগস্ট ২০২৪

মোঃ এরশাদ: ২০২৪ সালের ৩ আগস্ট। এক মেঘলা সকাল, থেমে থেমে বৃষ্টি। সেই আবহেই ইতিহাস গড়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী জমায়েত হয়। তালাবদ্ধ ফটক, প্রশাসনের নিষেধাজ্ঞা ও হুমকি—সব উপেক্ষা করে তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল:”স্বৈরাচারী সরকারের পতন চাই, গণতন্ত্র চাই, হল খুলে দাও!”

দীর্ঘদিনের প্রতারণা, ছাত্রলীগের হুমকি ও প্রশাসনিক নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিল শিক্ষার্থীরা। দুপুর নাগাদ শিক্ষার্থীরা একযোগে স্লোগান দিতে দিতে প্রধান ফটকের তালা ভেঙে দেয়। এ ঘটনাই সৃষ্টি করে বাংলাদেশের প্রথম ‘স্বৈরাচারবিরোধী হলমুক্ত বিদ্রোহী ক্যাম্পাস’-এর।

আরও পড়ুন

এক মুঠো সহায়তা, এক বুক ভালোবাসা—ক্যান্সার আক্রান্ত মোত্তালিবের পাশে মানবতার মেলবন্ধন

টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

এই আন্দোলনের এক প্রত্যক্ষদর্শী গণিত বিভাগের মাস্টার্স শিক্ষার্থী তরফদার রোহান জানান—”১৭ জুলাই হল বন্ধ হওয়ার পর থেকেই আমরা আন্দোলনে ছিলাম। ২ আগস্ট বাইপাস রোড অবরোধ করি। ৩ আগস্ট শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান নেয়। শিক্ষকদের উপস্থিতি ও বিশেষ করে আব্দুর রাজ্জাক স্যারের সাহসী ভুমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। স্লোগান আর উদ্দীপনায় অবশেষে আমরা তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করি।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার মীম বলেন—”কোটা আন্দোলনের সময় পোস্ট করায় ছাত্রলীগ নেতারা আমাকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আমার বন্ধুদের নির্যাতন করা হয়, আমাকে পোস্ট ডিলিট করতে বাধ্য করা হয়। ১৬ আগস্ট আন্দোলন করতে চাইলে প্রশাসন ও পুলিশের বাধায় বাইপাসে অবস্থান করি এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই। পরদিন আমাদের হল ছাড়তে বাধ্য করা হয়। এরপর বাসা থেকে আন্দোলনে যোগ দিই। ৩রা আগস্ট তালা ভেঙে আমরা ক্যাম্পাসে প্রবেশ করি। ৫ আগস্ট সরকারের পতনের মাধ্যমে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।”

জুলাই গণ-অভ্যুত্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ৩রা আগস্ট ২০২৪

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু জানান—”১ আগস্ট ক্যাম্পাস দখলের পরিকল্পনা করি। ৩ আগস্ট গেটে উপস্থিত হয়ে প্রশাসনের তালবাহানার কারণে ২০ মিনিটের আল্টিমেটাম দিই এবং গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করি। এটি দেশের প্রথম হলমুক্ত বিদ্রোহী আন্দোলনের সূচনা।”

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এ্যাথি বলেন—”ছাত্রলীগ ও সরকারি দলের লোকজন রাস্তায় টহল দিচ্ছিল। রিকশা না পেয়ে কষ্ট করে গেটে আসি। ছোট মনিরের লোকজন বাধা দেয়। কিন্তু আমরা গেটের সামনে অবস্থান নিই। শিক্ষকরা আমাদের সঙ্গে থাকেন। পরে তালা ভেঙে প্রবেশ করি এবং ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলি।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দূর্জয় জানান—”১৭ জুলাই হল ত্যাগের নির্দেশনার পরই আন্দোলন শুরু হয়। পুলিশ ও প্রশাসনের নির্যাতন সত্ত্বেও ৩ আগস্ট আমরা গেট ভেঙে প্রবেশ করি এবং প্রক্টরের কাছে হল খোলার স্মারকলিপি দিই।”

মাভাবিপ্রবির এই আন্দোলন ছিল নিছক কোনো ছাত্র আন্দোলন নয়, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক।
এটি ছিল স্বাধীনতার এক নতুন প্রকাশ, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়েছে।
“যদি আবার কখনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়ায়, আমরা রাজপথে নামব”— এই অঙ্গীকারে শিক্ষার্থীরা গড়েছে একটি সাহসী ঐতিহাসিক স্মৃতি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরজুলাই গণ-অভ্যুত্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ৩রা আগস্ট ২০২৪

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এক মুঠো সহায়তা, এক বুক ভালোবাসা—ক্যান্সার আক্রান্ত মোত্তালিবের পাশে মানবতার মেলবন্ধন

এক মুঠো সহায়তা, এক বুক ভালোবাসা—ক্যান্সার আক্রান্ত মোত্তালিবের পাশে মানবতার মেলবন্ধন

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

মানবতার সেবায় এগিয়ে এসে ক্যান্সারে আক্রান্ত অসহায় আব্দুল মোত্তালিবের পাশে দাঁড়িয়েছে অনলাইন ভিত্তিক জনকল্যাণমূলক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম "মানবতার মেলবন্ধন"। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনের সদস্যরা শনিবার (২০ জুন) বিকেলে ঘাটাইল...

টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চাঁদ সমতট সংঘ’-এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত...

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রকিবুল হাসান তরফদার রনি। রোববার (২১ জুন) বিকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ...

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ভারই গ্রামের...

টাঙ্গাইলে " নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা " শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

ইমাম হাসান সোহান: "শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উদীচী ভবন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা...

Next Post
টাঙ্গাইলে বিএনপির তিন নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে বিএনপির তিন নেতার মা"ম"লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ

এক মুঠো সহায়তা, এক বুক ভালোবাসা—ক্যান্সার আক্রান্ত মোত্তালিবের পাশে মানবতার মেলবন্ধন

এক মুঠো সহায়তা, এক বুক ভালোবাসা—ক্যান্সার আক্রান্ত মোত্তালিবের পাশে মানবতার মেলবন্ধন

জুন ২১, ২০২৬
টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

টাঙ্গাইলের করটিয়ায় ‘চাঁদ সমতট সংঘ’-এর নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

জুন ২১, ২০২৬
মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুন ২১, ২০২৬
এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

জুন ২১, ২০২৬
টাঙ্গাইলে " নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা " শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

জুন ২১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?