শুক্রবার (১৬ জানুয়ারি) ছায়ানীড় পল্লীতে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার গোলাম নবী।
বিশেষ অতিথি ছিলেন গবেষক ও ছায়ানীড়ের উপদেষ্টা প্রফেসর ড. কামরুল ইসলাম খান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুল লতিফ তালুকদার। সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আখতারের সভাপতিতে মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন শিক্ষক ও লেখক শেফালী দাস।
মূল আলোচনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। ভাষা কর্মশালায় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের হাতে বই পুরস্কার দেয়া হয়। ভাষা কর্মশালায় আরও আলোচনা করেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান।
ভাষার সৌন্দর্য ও মাধুর্য নিয়ে কথা বলেন সাহিদা খান বর্ষা।











