সোমবার, মে ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

ঘাটাইলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত

প্রথম নারী এমপি প্রার্থী হিসেবে ঘাটাইলের মাটিতে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ নারীর নাম আইনিন নাহার নিপা

by সমাচার ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, রাজনীতি, লিড নিউজ
A A
ঘাটাইলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত

ঘাটাইলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত

ঘাটাইলের মাটিতে জন্ম নেওয়া এক সাহসী নারীর নাম আইনিন নাহার নিপা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একটি সুন্দর, আধুনিক ও মানবিক ঘাটাইলের যেখানে মানুষ মানুষকে আপন করে নেবে, উন্নয়ন হবে সবার জন্য, রাজনীতি হবে সেবার ভাষা। জীবনের নানা বাঁক পেরিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন এক গুরুত্বপূর্ণ সময়ে ঘাটাইল-৩ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার চোখে রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়, বরং দায়িত্ব, জবাবদিহিতা আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার।

ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন আইননি নাহার নিপা। এই প্রথমবারের মতো ঘাটাইলের ইতিহাসে কোনো নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। দীর্ঘদিন ধরে যেখানে রাজনীতি ছিল পুরুষপ্রধান ও দলকেন্দ্রিক, সেখানে আইননি নাহার নিপার এই সাহসী পদক্ষেপ ঘাটাইলবাসীর মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে। তার মনোনয়ন সংগ্রহ শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি ঘাটাইলের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে। সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামা আইননি নাহার নিপা প্রমাণ করেছেন—নারীরাও পারে নেতৃত্ব দিতে, পারে পরিবর্তনের দিশা দেখাতে। এই ঐতিহাসিক মুহূর্ত ঘাটাইলের রাজনীতিতে নতুন চিন্তা, নতুন সংস্কৃতি ও মানবিক নেতৃত্বের পথ উন্মুক্ত করবে বলে বিশ্বাস করছেন সচেতন মহল।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

আইনিন নাহার নিপার জন্ম ১৯৯১ সালের ১ জুলাই টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামে। তিনি জন্মেছেন এক সম্ভ্রান্ত ও পরিশ্রমী পরিবারে। তার বাবা আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী এবং মা শাহিনা সিদ্দিক একজন আদর্শ গৃহিণী। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। ছোটবেলা থেকেই পরিবারে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা পেয়েছেন। পরবর্তীতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন হালিম তালুকদারের সঙ্গে যিনি ঘাটাইল উপজেলার খাগড়াটা গ্রামের সন্তান। দুই সন্তানের জননী আইনিন নাহার নিপা বর্তমানে একজন গৃহিণী হওয়ার পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংসার সামলানোর পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করার মধ্যেই তিনি নিজের স্বার্থকতা খুঁজে পান। তার শিক্ষাজীবনও বেশ সমৃদ্ধ। প্রাথমিক শিক্ষা অর্জন করেন কমলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ঘাটাইল এস.ই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঘাটাইল থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি রাজধানী ঢাকায় পাড়ি জমান এবং মহাখালীর তিতুমীর কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ চালু হওয়ার সময় তিনি ছিলেন প্রথম ব্যাচের শিক্ষার্থী যা তার শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। তার পরিবার কখনোই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না কিন্তু সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতিকে বেছে নিয়েছেন। তার রাজনীতি হবে ‘শান্তির, সাম্যের ও সমঝোতার রাজনীতি’ এই নীতিতেই তিনি অবিচল। আইনিন নাহার নিপার ভিশনে ঘাটাইল শুধু একটি উপজেলা নয় এটি একটি পরিবার। তিনি বিশ্বাস করেন আধুনিকায়ন ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ঘাটাইলকে একটি সুন্দর, পরিকল্পিত ও মানবিক শহরে রূপান্তর করা সম্ভব। তার লক্ষ্য শিক্ষাব্যবস্থার নবনির্মাণ। তিনি চান ঘাটাইলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক যেখানে শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং ও আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের মাধ্যমে তরুণ ও ছাত্রসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার পরিকল্পনা রয়েছে তার। শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধিকে তিনি তার অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন। কৃষিক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন আইনিন নাহার নিপা। তিনি জানেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো অনেক মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বর্ষার দিনে অনেক এলাকায় পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। এসব অঞ্চলে উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা তার নির্বাচনী ইসতেহারের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নারীরা যেন ঘরে বসেই আয় করতে পারে সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি তার।
স্বাস্থ্যখাতেও তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ঘাটাইলে সরকারি হাসপাতাল থাকলেও সেখানে এখনো আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন। তিনি হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করতে চান এবং স্বল্পমূল্যে বা বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করতে চান। পাশাপাশি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আইনিন নাহার নিপা স্পষ্টভাবে বলেছেন তার কোনো কাজ কাগজের ফাইলেই সীমাবদ্ধ থাকবে না। তার প্রতিটি উদ্যোগ হবে খোলা মাঠে জনগণের সামনে জবাবদিহিতামূলক। তার অফিসে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ থাকবে সবার জন্য। প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ বক্স থাকবে, যা তিনি নিজেই পর্যবেক্ষণ করবেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তার মতে নেতৃত্ব পাওয়াই বড় কথা নয় বরং সেই নেতৃত্ব দিয়ে কী অর্জন করা গেল সেটাই আসল। সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে নতুনত্বকে গ্রহণ করার।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ঘাটাইলের মানুষই তার শক্তি। তিনি ঘাটাইলের সন্তান, আর ঘাটাইলের অভিভাবকরা তাদের সন্তানের পাশে দাঁড়াবেন এই বিশ্বাস নিয়েই তিনি এগিয়ে চলেছেন। তার আহ্বান দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে ঘাটাইলের উন্নয়নে কাজ করে। তার স্বপ্ন একটাই ঘাটাইলকে একটি সুন্দর, সমৃদ্ধশালী ও স্বপ্নের শহর হিসেবে দেশের দরবারে তুলে ধরা। আইননি নাহার নিপা সবার কাছে দোয়া চান যেন তিনি জীবনের যে অবস্থাতেই থাকুন না কেন আজীবন ঘাটাইল ও ঘাটাইল পরিবারের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।...

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে।...

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার দুপুরে...

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।...

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

 টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু হয়েছে।  মৃত্যুবরণকারী  নারীর নাম ভোলা রানী দাস সে পৌরসভার চারালজানি এলাকার  মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি  মধুপুর পৌর সভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী...

Next Post
ভুঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কামাল হোসেন

ভুঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কামাল হোসেন

সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?