মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ভূঞাপুর

গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

by সমাচার ডেস্ক
জুলাই ১৬, ২০২৬
in ভূঞাপুর, লিড নিউজ
A A
গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবে রূপ পেয়েছে। এ উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতি নয়, বরং দুই উপজেলার লাখো মানুষের জন্য একটি আশার আলো।

জানা যায়, দেশের মধ্যে সর্বপ্রথম গোপালপুর ও ভূঞাপুর হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে ডিও লেটার প্রদান করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবং সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে দুই হাসপাতালই ১০১ শয্যার মর্যাদা লাভ করেছে। এর ফলে চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে, রোগীদের ভোগান্তি কমবে এবং বিশেষায়িত সেবা প্রদানের সুযোগ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

গোপালপুর ও ভূঞাপুরবাসীর পক্ষ থেকে এ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকায়েত হোসেন বকুল ড. এম এ মুহিত মাননীয় প্রতিমন্ত্রী

এবং গোপালপুর-ভূঞাপুরের কৃতী সন্তান, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে। তাদের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা ও জনকল্যাণমুখী উদ্যোগের ফলেই এ গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।

স্বাস্থ্য খাতের এই উন্নয়ন শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে। বিশেষ করে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী এর সুফল সবচেয়ে বেশি ভোগ করবে।

গোপালপুর ও ভূঞাপুরের সাধারণ মানুষ আশা করছেন, ১০১ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে। এতে রাজধানীমুখী রোগীর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়েই অধিকাংশ চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হবে। গোপালপুর ও ভূঞাপুরের হাসপাতালটি বিগত সরকারের প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া ৫০ শয্যায়িউন্নীত করে ছিলেন। দীর্ঘ কয়েক বছর পর গোপালপুর-ভূঞাপুরের কৃতী সন্তান, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর প্রচেষ্ঠায় খালেদা জিয়ার পুত্র বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান ১০১ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত করার ঘোষনায় চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সুচনা হবে। এমন আশাবাদ গোপালপুর ও ভূঞাপুরের সাধারণ মানুষের ।

বর্তমানে সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ঐকান্তিক প্রচেষ্টায় ভূঞাপুর হাসপাতালটি ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৬ জুলাই উপ-সচিব কাজী শরিফউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত চিঠিতে এই হাসপাতালটি ১০১ শয্যাশায়ী বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ বলেন, ৫০ শয্যার হাসপাতালটিতে প্রায়ই শতাধিক রোগী ভর্তি থাকে। চিকিৎসক ও নার্সগণ সেবা দিতে হিমশিম খায়। আশা করি ১০১ শয্যার বাস্তবায়ন হলে আর এই সমস্যা থাকবে না। তবে প্রয়োজনীয় জনবলসহ ১০১ শয্যার আসন দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমাদের আরো সমস্যার সম্মুখীন হতে হবে।

স্বাস্থ্যসেবার এই অর্জন নিঃসন্দেহে গোপালপুর ও ভূঞাপুরের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের যে স্বপ্ন, এই উদ্যোগ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

by সমাচার ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ মোঃ আনোয়ার হোসেন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার...

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

by সমাচার ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬
0

বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল জব ফেয়ার বা চাকরি মেলা। জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়...

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
0

মোঃ সজিব মিয়া: ​টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া জেলা সদর রোড এলাকায় অবস্থিত 'ঢাকা ক্লিনিক'-এর কর্মচারী কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে তিন জন সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ও অসৎ আচরণের তীব্র...

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে র‌্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প)...

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
0

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৯ সেপ্টে¤^র অনুষ্ঠিত হবে| এ উপলক্ষে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে| উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা...

Next Post
মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

আগস্ট ২৬, ২০২৬
নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

আগস্ট ২৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?