মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২২ জুন। এ কার্যক্রম চলবে ২৮ জুন পর্যন্ত। ইতোমধ্যে পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১২ জুন।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
মঙ্গলবার (১৭ জুন) সকালে গুচ্ছভুক্ত ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, নন-প্র্যাকটিক্যাল বিষয়ে প্রাথমিক ভর্তি ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। একই সময়ে এসব বিষয়ে মাইগ্রেশন প্রক্রিয়াও চালু থাকবে। এরপর দ্বিতীয় ধাপের ভর্তি শুরু হবে ২ জুলাই, যা চলবে ৫ জুলাই পর্যন্ত। তৃতীয় ধাপের ভর্তি ৮ থেকে ১১ জুলাই এবং চতুর্থ ধাপের ভর্তি ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। প্রতিটি ধাপেই মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকবে।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
সর্বশেষ মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে ২০ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে।
বিশেষায়িত বিষয়সমূহ— চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান—এর প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কোটা যাচাই-বাছাই চলবে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
গুচ্ছের আহ্বায়ক আরও জানান, প্রথম ধাপের ভর্তি পরীক্ষার ফলাফল ৩০ জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। আর চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সবকিছু পরিকল্পনামাফিক আগালে আগামী ৪ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।
গুচ্ছ পদ্ধতির এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী ১৯টি বিশ্ববিদ্যালয় হলো:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
ইসলামী বিশ্ববিদ্যালয়,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
বরিশাল বিশ্ববিদ্যালয়,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি,
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়,
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়,
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি-সংক্রান্ত নোটিশ এবং অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ওয়েবসাইট এবং গুচ্ছের অফিশিয়াল পোর্টালে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, ভর্তি কার্যক্রমের প্রতিটি ধাপ যাতে স্বচ্ছ, সুষ্ঠু ও জটিলতা-মুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...
টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...
টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...
সিরাজগঞ্জের সলঙ্গায় অসময়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিন-রাত সমানতালে চলছে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি।একবার বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।সলঙ্গা থানা সদরসহ...
টাঙ্গাইলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি এবং মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকালে কুমুদিনী সরকারি কলেজের উদ্যোগে শহরের পৌর উদ্যোন থেকে র্যালি বের হয়| র্যালিটি...