বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাগমারায় রৌজাতুল জান্নাত নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসতেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন।
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শুন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করি। দোয়া মাহফিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিষেশ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীরজা ফয়সাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











