বুধবার, জুলাই ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা

ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় একটি পৃথক, নিরাপদ ও পর্দাবেষ্টিত কর্ণার স্থাপনের দাবি জানিয়েছেন। ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে তারা ‘আল আসলামিয়া পর্দা কর্নার’ নামে একটি নির্ধারিত জায়গা বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি স্মারকলিপি প্রদান করেছেন।
‎

ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা
আজ ‎সোমবার (৩০ জুন) ২০২৫ ইং তারিখে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং এস্টেট অফিসের পরিচালকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, এই অঞ্চলের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক নারী শিক্ষার্থী পর্দা মেনে চলেন। নিয়মিত ক্লাস, ল্যাব ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার কারণে অনেক সময় হলে কিংবা মেসে গিয়ে খাওয়ার সুযোগ থাকে না। ফলে ক্যাফেটেরিয়াই হয়ে ওঠে তাদের প্রধান ভরসা। কিন্তু সেখানে পর্দাব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারেন না, যা তাদের একধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।
ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা
ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা
‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা ‎তাদের প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
‎
‎১. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য একটি পৃথক, নিরাপদ ও পর্দাবেষ্টিত ‘আল আসলামিয়া পর্দা কর্নার’ স্থাপন।
‎২. ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নারী শিক্ষার্থীদের জন্য সম্মানজনক পরিবেশে খাবার গ্রহণের সুযোগ নিশ্চিত করা।
‎৩. শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা।
‎
গণিত বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী আমিনা সুলতানা মুনা জানান, “বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক ফর্মালিটিজ রক্ষা করে, আমরা নারী শিক্ষার্থীরা ৬ মাস আগে এস্টেট পরিচালক স্যার বরাবর এপ্লিকেশন দিয়েছিলাম, যার ফাইনাল অফিশিয়াল নোটিশ আনতে ২ থেকে ৩ বার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা কোন অফিসিয়াল বিবৃতি পাইনি তখন। এভাবে কালক্ষেপণ এরকম একটা বেসিক রাইটস বিষয়ে, এরজন্য আমরা ভিসি স্যার বরাবর স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলাম, স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করেননি, এবং আবারও এস্টেট পরিচালক বরাবর এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক বরাবর স্মারকলিপি দিতে বলেন। আমরা ৬ মাস আগে দিয়ে এখনও অফিশিয়াল বিবৃতি পাইনি বললে, স্যার বলেন, সিন্ডিকেট সভায় উত্থাপনের পর বাতিল হয়েছে। এই স্মারকলিপি উনি গ্রহণ করতে পারবেন না আবারও এস্টেট হয়ে আসতে হবে । স্যার বলেছেন, বিষয়টা উনি পরবর্তীতে দেখবেন ।
তিনি আরও জানান, আমরা এরপর শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক স্যার বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে, স্যার রিসিভ করেন স্মারকলিপি এবং এটা এস্টেট পরিচালক বরাবর স্মারকলিপি ফরোয়ার্ড করেন। পরবর্তীতে আমরা এস্টেট পরিচালক স্যার বরাবর স্মারকলিপি প্রদান করি,স্যার বিষয় টা নিয়ে ভিসি স্যার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন এবং আমরা সময় জানতে চাইলে,৮-৯ জুলাই পরবর্তী আপডেট স্যার থেকে নিতে বলেন। আমরা জানি না পরবর্তীতে আমরা আমাদের বেসিক হিউম্যান রাইটস এর জন্য কতখানি সহযোগিতা পাবো।যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ে পর্দা কর্ণার খুব সুন্দরভাবেই মেইনটেনেন্স হচ্ছে, সেখানে কেন কালক্ষেপণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে তা আমার বোধগম্য নয়।”
২০১৮-১৯ সেশনের আরেক শিক্ষার্থী আবিদা সুলতানা নূপুর জানান, “আমরা অযৌক্তিক এবং অসম্ভব কোনো দাবী করিনি। আমরা বলিনি ক্যাফেটেরিয়া আলাদা হোক, শুধু একটি ছোট জায়গা পর্দা দিয়ে ঢেকে দেওয়ার মতো সরল ও যৌক্তিক সমাধান চেয়েছি যা খুবই সহজ এবং এতে বাড়তি খরচ বা কাঠামো পরিবর্তনেরও প্রয়োজন হবে না। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মকে অবহেলা নয়। এই কর্নার প্রতিষ্ঠা কোনো অতিরিক্ত সুবিধা নয় বরং আমাদের মৌলিক অধিকার।  আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ধর্মীয় চেতনা, মুসলিম নারী শিক্ষার্থীদের মর্যাদা এবং মৌলিক অধিকারকে সম্মান জানিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে এস্টেট অফিসের পরিচালক ড. মো. আশারাফ আলী জানান, “আমার কাছে স্মারকলিপি এসেছে আমি গ্রহণ করেছি। এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য এটি আলোচনা সভায় পাঠাবো। এর বেশি আমি মন্তব্য করতে পারবো না।”
‎
‎‎শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,
“আমার কাছে ছাত্রীরা একটি স্মারকলিপি জমা দিয়েছে। আমি সেটি এস্টেট অফিসে ফরওয়ার্ড করে দিচ্ছি। এ বিষয়ে এস্টেট অফিস থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অতএব, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে ইচ্ছুক নই।”
‎নারী শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে ক্যাম্পাসে একটি সমতা ও মর্যাদাভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে।
ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপনের দাবি নিয়ে ভোগান্তিতে নারী শিক্ষার্থীরা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত...

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল...

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩...

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের...

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত...

Next Post
গোপালপুরে ধারাবাহিক কার্যক্রম হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান 

গোপালপুরে ধারাবাহিক কার্যক্রম হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান 

সর্বশেষ সংবাদ

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ১৪, ২০২৬
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

জুলাই ১৩, ২০২৬
মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

জুলাই ১৩, ২০২৬
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

জুলাই ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?