শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

কেউ জানে না কোথায় আছেন টাঙ্গাইলের সাবেক মন্ত্রী-এমপিরা

by সমাচার ডেস্ক
আগস্ট ১১, ২০২৪
in টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
কেউ জানে না কোথায় আছেন টাঙ্গাইলের সাবেক মন্ত্রী-এমপিরা

কেউ জানে না কোথায় আছেন টাঙ্গাইলের সাবেক মন্ত্রী-এমপিরা

নিজস্ব প্রতিনিধি: লতিফ সিদ্দিকী ছাড়া আত্মগোপনে দুই প্রতিমন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যসহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতারা। এছাড়াও আত্মগোপনে রয়েছেন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় শীর্ষ পদধারীরাও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই এলাকা ছাড়তে শুরু করেন নেতারা। বর্তমানে তাদের সম্পর্কে কেউ কোনো তথ্যও দিতে পারছেন না। অনেকেই আত্মরক্ষার্থে ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সংকটময় এই মুহূর্তে বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আশঙ্কায় রয়েছেন তারা। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদে টাঙ্গাইল জেলার সংসদীয় আটটি আসনের পাঁচটিতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। তিনটিতে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা। চলমান এই পরিস্থিতিতে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী শামছুন্নাহার চাপা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত আমানুর রহমান খান রানার বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়েছে। অপরদিকে স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর না করা হলেও তিনিসহ আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা-উপজেলার নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তবে আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক (স্বতন্ত্র) সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করায় বহাল তবিয়তে রয়েছেন। জানা যায়, সারাদেশের মতো টাঙ্গাইলেও বৈষম্যবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরে ওই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের পর উত্তপ্ত হয়ে ওঠে টাঙ্গাইলের পরিবেশ। এতে গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হন। এরপরই ক্ষুব্ধ আন্দোলনকারীরা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের গাড়িতে আগুন ও বাড়িতে ভাঙচুর করে। এরপর আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শহরের পূর্ব আদালত পাড়ার বাসায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস দরুণ এলাকায় সাবেক এমপি ছোট মনিরের মালিকানাধীন দি টাঙ্গাইল ফিলিং স্টেশন ও ধ্রুব ইন রেস্তোরাঁতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করে। ওইদিন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল ইসলাম আলমগীরের বাসা ও পৌরসভায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেওয়া হয় এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাসায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। গত ৩ আগস্ট সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ৪ আগস্ট আন্দোলনকারীদের প্রতিহত করার বিষয়টি চূড়ান্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, সহসভাপতি ও সাবেক (স্বতন্ত্র) এমপি ছানোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক ও সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি খান আহম্মেদ শুভ, সাংগঠনিক সম্পাদক জামিনুল রহমান মিরন ও সাইফুজ্জামান সোহেল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফাসহ জেলার নেতারা। তবে আগের দিন বিকেলে আলোচনা হলেও পরেরদিন আর তাদের মাঠে দেখা যায়নি। ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর এমপি ও নেতাকর্মীরা এলাকাছাড়া হয়ে যান। এরপর তারা কে কোথায় আছেন, কেউ কোনো খোঁজ খবর জানে না।

আরও পড়ুন

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, দলীয় প্রতিমন্ত্রী-এমপি ও জেলার নেতারা কে কোথায় আছেন তা কেউ জানেন না। কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুধু জেলার নেতারাই নয়, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের নেতারাও হামলার ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তবে এখনও তাদের মধ্যে অনেকেই বিদেশে যেতে না পেরে দেশেই আত্মগোপনে রয়েছেন। সুবিধামতো সময়ে অনেকে হয়তো বিদেশে পাড়ি জমাতে পারেন। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ বলেন, বুধবার (৭ আগস্ট) একদল দুষ্কৃতকারী আওয়ামী লীগ অফিসে হামলা চালায় এবং আসবাবপত্র পুড়িয়ে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। বৃহস্পতিবার সকালে দুষ্কৃতকারীরা ইউপি কার্যালয়ের সামনে এসে গালিগালাজ করতে থাকে। বিষয়টি সেনা সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা চলে যান। সেনা সদস্য চলে যাওয়ার পর দুষ্কৃতকারীরা আবার এসে হুমকি ধামকি দিতে থাকেন। এ কারণে পরে তিনি আত্মগোপনে চলে যান। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু আব্দুল লতিফের মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী ও তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শনিবার বিকেলে বড়কালিবাড়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

‎টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরানো রাস্তায় বেরিকেট সৃষ্টি করে দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এতে ওই রাস্তা ব্যবহারকারী দশটি পরিবারের লোকজন গৃহ বন্দী হয়ে পড়ার উপক্রম হয়ে...

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু (গরু) পুড়ে ছাই। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের...

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ভূক্তভোগি স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দুয়াজানী গ্রামে। ধর্ষনকারী...

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা...

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগের...

Next Post
নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন

নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

নভেম্বর ৭, ২০২৬
নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নভেম্বর ৭, ২০২৬
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নভেম্বর ৭, ২০২৬
ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নভেম্বর ৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?