বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ ৮ জেলায় বন্যার কারণ সম্পর্কে যা বলছেন আবহাওয়াবিদেরা

by সমাচার ডেস্ক
আগস্ট ২২, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ ৮ জেলায় বন্যার কারণ সম্পর্কে যা বলছেন আবহাওয়াবিদেরা

কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ ৮ জেলায় বন্যার কারণ সম্পর্কে যা বলছেন আবহাওয়াবিদেরা

প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর–মধ্যাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণেই এ বন্যা হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে এখন উত্তর–মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী বন্যাকবলিত হয়ে পড়েছে। সব মিলিয়ে এখন দেশের আট জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪। এখন পর্যন্ত মারা গেছেন দুজন। একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়। এই বন্যার কারণ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের প্রধান সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মাধ্যমে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটে। এসব অঞ্চলে বৃষ্টি শুরু হয় ১৬ আগস্ট থেকেই। আর ১৮ আগস্টে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ স্থলে প্রবেশ করে। পরে বাংলাদেশের মধ্যাঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ঘটায়। প্রবল বৃষ্টি হয় বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাসহ উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে।

আরও পড়ুন

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভারী বৃষ্টিপাত, সাগরের লঘুচাপ এবং সেই সঙ্গে পূর্ণিমার কারণে সাগরের জোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সেই কারণে বৃষ্টির পানি নামার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে উজানের প্রবল বৃষ্টিপাতের কারণে আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের নদীবাহিত নিম্নাঞ্চল প্লাবিত হয়। আজ দুপুরের দিকে মৌলভীবাজারের মনু নদের পানি বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার, হবিগঞ্জে খোয়াই নদ ১৯৫ সেন্টিমিটার, কুমিল্লায় গোমতীর পানি ৭৭ সেন্টিমিটার, ফেনীর পরশুরামে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরায় এবং সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোয় ভারী বৃষ্টি হয়েছে বলে জানান  তিনি বলেন, এর ফলে এসব এলাকার নদীর পানি বেড়েছে এবং বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই অঞ্চলে অতীতে বন্যার রেকর্ড আছে। কিন্তু এবার বাংলাদেশের এবং উজানে অন্য বছরে তুলনায় বন্যার তীব্রতা বেড়েছে বলে জানান । তিনি বলেন, কিছু কিছু পয়েন্টে নদীর পানি বৃদ্ধি অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। উদাহরণ হিসেবে খোয়াই নদের কথা বলা যায়। এখানে অন্তত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ দেখা গেছে। শুধু বাংলাদেশেই নদীতে পানির রেকর্ড প্রবাহ হয়নি, উজানেও হয়েছে। মনু নদ ভারতের ত্রিপুরা রাজ্যে ইতিহাসের সর্বোচ্চ স্তরে প্রবাহিত হয়েছে। সব মিলিয়ে এবার বন্যা তীব্র। আর বন্যার মূল কারণ অতিবৃষ্টি। এর সঙ্গে সাগরে লঘুচাপ এবং পূর্ণিমার উপস্থিতি মিলিয়ে বন্যা ব্যাপক আকার ধারণ করেছে। আর পূর্ণিমার কারণে জোয়ারের পানি কমে যাওয়ার প্রবণতা কমে গিয়েছিল।

অতি ভারী বৃষ্টিপাতও বন্যার মূল কারণ। এর সঙ্গে আবার লঘুচাপ, মৌসুমি বায়ু এবং সাগরে জোয়ার—এসব কাজ করেছে। ভারতের বাঁধের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান–প্রদানের ব্যবস্থা নেই বলে জানান উদয় রায়হান। তবে তিনি জানান, দুই উজানের পানি প্রবাহের তথ্য আদান–প্রদান অব্যাহত আছে। সেই অনুযায়ী বাংলাদেশের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে গোমতী নদীর ত্রিপুরার ওমরপুর পয়েন্টের পানির তথ্যসহ সব নদীর তথ্যই বাংলাদেশ পেয়ে থাকে। তবে বাঁধসংক্রান্ত কোনো তথ্য নেই। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পরিস্থিতির অনেকটা উন্নতি হতে পারে বলে মনে করেন প্রকৌশলী সরদার উদয় রায়হান। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বন্যা বা জলাবদ্ধতা যা–ই হোক, তা নির্ভর করে উজানে কতটুকু বৃষ্টি হচ্ছে তার ওপর। কয়েক দিন ধরে দেখছি উজানে ভারী বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতিতে তার ৮ থেকে ১০ শতাংশ অবদান থাকে। উজানের ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আমাদের দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দু–এক দিন উজানে ভারী বর্ষণ হতে পারে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ফেনী বা কুমিল্লা অঞ্চলে ভারী বর্ষণের প্রবণতা আগামীকাল বিকেল থেকে কমে আসতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

by সমাচার ডেস্ক
মে ১৩, ২০২৬
0

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।...

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে।...

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার দুপুরে...

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।...

Next Post
ফরিদপুরে বাসচালক শামসু নিহতের ঘটনায় মামলা, ওবায়দুল কাদেরসহ আসামি ৪০০

ফরিদপুরে বাসচালক শামসু নিহতের ঘটনায় মামলা, ওবায়দুল কাদেরসহ আসামি ৪০০

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মে ১৩, ২০২৬
মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?