বুধবার, জুলাই ১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

ইসলামী ব্যাংকে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন

by সমাচার ডেস্ক
আগস্ট ১১, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
ইসলামী ব্যাংকে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন

ইসলামী ব্যাংকে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন

সমাচার ডেস্ক: রাজধানীর দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সকালে এ ঘটনার সময় ২০১৭ সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারী এবং এর পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সকালে পুরোনো কর্মীরা ঘোষণা দেন। ওই বছরের পরে নিয়োগ পাওয়া বেশির ভাগ কর্মীই চট্টগ্রামের পটিয়া উপজেলার, সে কারণে তাঁরা পটিয়ার কর্মকর্তা–কর্মচারী হিসেবে পরিচিত। পুরোনো কর্মীদের ঘোষণার পর সকাল সাড়ে ১০টার দিকে পটিয়ার কর্মীরা আশপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর পুরোনো কর্মীরা পটিয়ার কর্মকর্তা–কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। এদের মধ্যে একজন গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামী ব্যাংকের পুরোনো কর্মীরা গুলি ছোড়ার জন্য পটিয়ার কর্মকর্তা–কর্মচারীদের দায়ী করেন। গুলিবিদ্ধরা হলেন শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আবদুর রহমান ও বাকিবিল্লাহ। দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। সরকারের পতনের পরের দিনই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছিল যে ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারীদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। সে সময় প্রধান কার্যালয়ে অবস্থিত মুজিব কর্নারও ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালের পরে যত নির্বাহী এসেছেন, তাঁরা আর ব্যাংকে ঢুকতে পারবেন না। তিনি বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে, সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাঁদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে, তাঁদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এ ছাড়া গত সাত বছরে যাঁরা পদোন্নতিবঞ্চিত হয়েছেন, তাঁদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে।

আরও পড়ুন

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ। এরপর ব্যাংকে প্রায় ১৪ হাজার কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যাঁদের বেশির ভাগই পটিয়া উপজেলার বলে জানা গেছে। এস আলম গ্রুপের মালিকদের আদি বাস ওই একই অঞ্চলে। ২০১৭ সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারীর সংখ্যা প্রায় আট হাজার।ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের ভিড়, ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর এস আলম গ্রুপ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু এই অর্থ ব্যাংকে ফেরত না আসার কারণে বাংলাদেশ ব্যাংকে থাকা ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থায় টাকা ধার দিয়ে ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রেখেছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের এসইভিপি শওকত আলী বলেন, ‘গতকাল জানতে পারি এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের কিছু কর্মকর্তা–কর্মচারী, যারা ব্যাংকটিকে লুটপাট করেছে, তারা তাদের লোকদের ব্যাংকে বসাবে। এ তথ্য পেয়ে আমরা ব্যাংকের সামনে অবস্থান নিই, যাতে তারা ব্যাংকে ঢুকতে না পারে। একপর্যায়ে এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়।’ শওকত আলী আরও বলেন, ‘ওই ব্যক্তিরা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ করতে চায়। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদের উদ্দেশ্যে গুলি চালায়। তাতে ছয়জন গুলিবিদ্ধ হয়। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’ ‘বৈষম্যবিরোধী ব্যাংকাররা’ সে সময় প্রতিরোধ করলে এস আলমের পক্ষের লোকজন পালিয়ে যান বলে জানান ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। ইসলামী ব্যাংকের কর্মীদের একাংশের বিক্ষোভ মিছিল, এদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলা ব্যাংকে যাননি। পুরোনো কর্মকর্তা–কর্মচারীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মুনিরুল মওলা ব্যাংকে ঢুকতে চাইলে তাঁকেও বাধা দেওয়া হবে।

কর্মকর্তারা ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংক থেকে ‘লুটেরাদের’ বের করে দেওয়ার দাবি জানান। পাশাপাশি তাঁরা ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাউসার আলী, উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিনসহ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবি জানান। দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল। প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ব্যাংকের কর্মচারীরা মিছিল করছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যায় মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ঋণে জর্জরিত মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) নাজমার কাছে টাকা ধার চাইতে গিয়েছিলেন। ধার দিতে রাজি...

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভূঞাপুর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি খাদ্যশস্য সংরক্ষণ কার্যক্রম, গুদামের পরিবেশ এবং...

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির...

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই লক্ষ্যকে সামনে...

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গণকবর এলাকায় বিভিন্ন সময়ে তরুণ-তরুণীদের আড্ডা দিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে এ এলাকায়...

Next Post
যত দিন দরকার, তত দিনই থাকব: অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আসিফ মাহমুদ

যত দিন দরকার, তত দিনই থাকব: অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আসিফ মাহমুদ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

জুন ৩০, ২০২৬
ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

জুন ৩০, ২০২৬
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

জুন ৩০, ২০২৬
কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৩০, ২০২৬
ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

জুন ৩০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?