বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া সফরে ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন: পোপ ফ্রান্সিস

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ইন্দোনেশিয়া সফরে ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন: পোপ ফ্রান্সিস

ইন্দোনেশিয়া সফরে ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন: পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী সপ্তাহে তাঁর ইন্দোনেশিয়া সফরে রাজধানী জাকার্তায় ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন। একটি সুড়ঙ্গের (টানেল) মাধ্যমে নগরীর ক্যাথলিক ক্যাথেড্রালের সঙ্গে এ মসজিদের সংযোগ রয়েছে। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২ দিনের সফরে পোপ আন্তধর্মীয় সম্প্রতি জোরদার করার অংশ হিসেবে জাকার্তায় ওই মসজিদটি পরিদর্শনে যাবেন।

স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে। গত ১১ বছরের শাসনকালে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসও তাঁর বিভিন্ন সফরে আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা বিষয়ে জোর দিয়ে আসছেন। স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে পোপ ফ্রান্সিস (৮৭) মঙ্গলবার জাকার্তায় পৌঁছাবেন। এর মধ্য দিয়ে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওই দীর্ঘতম সফর শুরু করছেন তিনি। সফরে পাপুয়া নিউগিনি, ইস্ট তিমুর ও সিঙ্গাপুরেও যাবেন তিনি। তবে এ দীর্ঘ সফর তাঁর ক্রমবর্ধমান স্বাস্থ্যসমস্যা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। ইসতিকলাল মসজিদ পরিদর্শনকালে একটি আন্তধর্মীয় বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এ মসজিদ ছাড়াও ক্যাথেড্রালের সঙ্গে এটির সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গটি পরিদর্শন করবেন তিনি।

আরও পড়ুন

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

পোপের এ পরিদর্শন কর্মসূচি প্রসঙ্গে মসজিদটির প্রধান ইমাম নসরুদ্দিন উমর বলেন, ‘ক্যাথলিক খ্রিষ্টানপ্রধানের এখানে আসা হবে অসাধারণ একটি ঘটনা।’ বড় কোনো আয়োজনে গির্জায় আসা ব্যক্তিদের জন্য মসজিদটির সুপ্রশস্ত গাড়ি রাখার স্থানকে উন্মুক্ত করে দেওয়া হয়। এ বিষয়ে নসরুদ্দিন উমর বলেন, ‘আপনার ধর্ম যা–ই হোক, আমাদের উচিত অতিথিদের সম্মান করা।’ ইন্দোনেশিয়ার ২৮ কোটি জনসংখ্যার মাত্র ৩ শতাংশ ক্যাথলিক আর ৯০ শতাংশ মুসলিম। দেশটিতে সফরকালে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে পোপের বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া জাকার্তা স্টেডিয়ামে এক গণ–অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানটিতে ৮০ হাজারের বেশি লোক যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন ইন্দোনেশিয়ার চার্চের কর্মকর্তা থমাস উলুন ইসমোয়ো। পোপের এ সফর নিয়ে ইন্দোনেশিয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে। গত তিন দশকের বেশি সময়ে দেশটিতে কোনো পোপের এটিই হবে প্রথম সফর। এর আগে ইন্দোনেশিয়ায় দুজন পোপ সফর করেছেন। তাঁদের মধ্যে পোপ ষষ্ঠ পল ১৯৭০ সালে ও পোপ দ্বিতীয় জন পল ১৯৮৯ সালে দেশটি সফর করেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইল জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দিন-রাত...

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

Next Post
স্নাতক পাসেই নিয়োগ দেবে এসিআই

স্নাতক পাসেই নিয়োগ দেবে এসিআই

সর্বশেষ সংবাদ

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

আগস্ট ১৪, ২০২৬
এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?