শনিবার, আগস্ট ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

আদিলুর রহমান ও নাসির উদ্দিনের সাজার রায় বাতিল

by সমাচার ডেস্ক
আগস্ট ২২, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
আদিলুর রহমান ও নাসির উদ্দিনের সাজার রায় বাতিল

আদিলুর রহমান ও নাসির উদ্দিনের সাজার রায় বাতিল

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমান খান ও বর্তমান পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে দেওয়া সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া এই রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান ও নাসির উদ্দিনের করা আপিল মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। রায়ের পর আদিলুর রহমান ও নাসির উদ্দিনের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘হাইকোর্ট আদিলুর রহমান ও নাসির উদ্দিনের আপিল মঞ্জুর করেছেন। নিম্ন আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেছেন। ফলে তাঁরা মিথ্যা ওই মামলার দায় থেকে সম্পূর্ণ মুক্ত তথা খালাস পেলেন। সত্যের জয় হয়েছে। মিথ্যা পরাজিত হয়েছে।’

এক দশকের বেশি সময় আগের ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারায় মামলায় গত বছরের ১৪ সেপ্টেম্বর আদিলুর রহমান ও নাসির উদ্দিনকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাইবার ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর রহমান ও নাসির উদ্দিন। তখন তাঁরা কারাগারে ছিলেন। গত বছরের ১০ অক্টোবর হাইকোর্ট আদিলুর রহমান ও নাসির উদ্দিনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করেন। গত বছরের ১৫ অক্টোবর তাঁরা জামিনে কারামুক্তি পান। অন্যদিকে এই মামলায় আদিলুর রহমান ও নাসির উদ্দিনের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে। আদিলুর রহমান ও নাসির উদ্দিনের করা আপিলের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করে আজ রায় দেন হাইকোর্ট। আদালতে আদিলুর রহমান ও নাসির উদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আহসানুজ্জামান ফাহিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আদিলুর রহমান ও নাসির উদ্দিনের পক্ষে আইনজীবী মো. ইউসুফ আলী, আকমল খান, দেলোয়ার হোসেন খান, চন্দন চন্দ্র সরকার ও উজ্জ্বল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের করা আপিলের বিষয়ে আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া বলেন, সাজা বৃদ্ধি চেয়ে করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়নি। বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আপিলটি না চালানোর কথা জানিয়ে তা তুলে নেয়।

আরও পড়ুন

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এ মামলায় আদিলুর রহমানকে ২০১৩ সালের ১০ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে সময়ে তিনি ৬১ দিন কারাভোগ করেন। ২০১৩ সালের ১১ আগস্ট আদালতের অনুমতি নিয়ে অধিকারের কার্যালয়ে তল্লাশি চালিয়ে দুটি কম্পিউটার ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। সে বছরের ৪ সেপ্টেম্বর আদিলুর রহমান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, আদিলুর রহমান ও নাসির উদ্দিন ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেন। আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করেন। মামলায় আইসিটি আইনের ৫৭ (২) ধারায় ২০১৪ সালের ৮ জানুয়ারি আদিলুর রহমান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। আদিলুর রহমান ও নাসির উদ্দিনের কারাদণ্ডের ঘটনায় দেশ-বিদেশ থেকে উদ্বেগ জানানো হয়েছিল।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইল জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দিন-রাত...

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

Next Post
‘এত পানি জীবনেও দেখিনি

‘এত পানি জীবনেও দেখিনি

সর্বশেষ সংবাদ

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

আগস্ট ১৪, ২০২৬
এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?