টাঙ্গাইলের মির্জাপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী পোষাক কর্মীকে চাকুরীচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেড নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত এক নারী কর্মী এমন অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের জিএম ও ডিজিএম এর নামে মির্জাপুর থানায় অভিযোগ করেছেন।
সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেড
ভুক্তভোগী গার্মেন্টস কর্মী অভিযোগে উল্লেখ করেন, কয়েক মাস পূর্বে তিনি সাউথইস্ট গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকুরি নেন। চাকুরি নেওয়ার পর থেকেই ওই অফিসের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষর হোসেন তাকে একাধিক বার কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ মার্চ বেতন বাড়ানোর কথা বলে একটি কাগজে স্বাক্ষর দিতে বলা হয় এবং স্বাক্ষর দেওয়ার পর তার আইডি কার্ড কেড়ে নিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকিও দেন ওই দুই কর্মকর্তা। এরপর ২০ মার্চ ওই ভুক্তভোগী নারীকে অফিসে ডেকে নিয়ে শারিরীক সম্পর্ক করার প্রস্তাবে রাজি হলে তাকে চাকুরি ফিরিয়ে দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়। এতেও তিনি রাজি না হলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরে গত ২২ মার্চ জিএম ও ডিজিএম এর বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী।
সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত তিন মাসে বেশকিছু অনুপস্থিত ও কর্মদক্ষতায় ঘাটতি থাকায় আমাদের নিয়ম অনুযায়ী তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে এ বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয়।
টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...
টাঙ্গাইল জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দিন-রাত...
ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...
টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...
টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...