টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনকে চারটি মামলায় মোট ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল সদর আমলী আদালত একটি হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলী আদালত একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সাবেক এমপি ছানোয়ার চার মামলায় ১৯ দিনের রিমান্ডে
ছানোয়ার হোসেনকে দুপুরে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয়। টাঙ্গাইল সদর থানায় স্কুল ছাত্র মারুফ হত্যা মামলা এবং আরও দুটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
এ সময় মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খাঁন মারুফ হত্যা মামলায় ও দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে তাকে মির্জাপুর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র মারুফ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে।
শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ জানান, সোমবার থেকেই ছানোয়ার হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।
প্রসঙ্গত, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। বিগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে গত ১৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগরীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ভাটারা থানায় দায়ের একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন ছানোয়ার হোসেন।
দেশের প্রান্তিক পর্যায়ে কুঠির শিল্পকে অনেক বেশি প্রসারিত হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কুটির শিল্প আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে...
ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের বারটি উপজেলার কবি সাহিত্যিকদের নিয়ে দুই দিন ব্যাপী " টাঙ্গাইল কবিতা উৎসব " শুরু হয়েছে টাঙ্গাইল ক্লাবে । শুরু হলো দুই দিন ব্যাপী "টাঙ্গাইল...
টাঙ্গাইলের মধুপুরে মরহুম লোকমান হোসেন ফকির এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট গীতিকার, সুরকার,চলচিত্রকার ও...
ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের হলরুমে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান...
বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল'২৬) টাঙ্গাইল জেলা কার্যালয় এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে ঘাটাইল উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ৭ টি অবৈধ...