বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
in দেশ জুড়ে, লিড নিউজ
A A
শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। তবে শ্রমিকদের কাজে যোগদানে বাধা সৃষ্টি করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নাগরপুরে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর অনেক গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের দাবি ছিল, মজুরি বোর্ড গঠন করে মজুরি নির্ধারণ করা হোক। সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে, বিষয়টি শ্রমিকরাও জানেন। কিন্তু কিছু ফ্যাসিস্ট শ্রমিকরা যাতে কাজে যোগ দিতে না পারেন, সে জন্য বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে ছবি ও ভিডিও দিতে দেখা যাচ্ছে। তারা নিজেদের রাজনৈতিক পরিচয়ও প্রকাশ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা নিজেদের স্বার্থের কথা বুঝতে পেরে কারখানায় ফিরে গেছেন। তারা বুঝতে পেরেছেন, যে মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করেন, সেটি ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি হবে। শ্রমিকদের ন্যায্য দাবি থাকবে, তারা কাজ করবেন এবং উৎপাদন অব্যাহত রাখবেন- এটাই স্বাভাবিক।

গত ১৭ বছরে দেশের জনগণের ওপর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গুম ও খুনের বিষয়টি তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন বাইরে থেকে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে সাময়িকভাবে কিছু কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যায়, কিন্তু সফল হওয়া যায় না। ৫ আগস্ট যেভাবে তারা পালিয়ে গেছে, ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের নিক্ষিপ্ত হতে হবে। জাতি ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এ সময় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

নাগরপুরে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৫, ২০২৬
0

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্বাচিত মাদ্রাসাসমূহরে উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের...

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতর আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ...

তিন ইউনিয়নের হাজারো মানুষের কান্না! দেলদুয়ারে দুপাশে পাকা সড়ক, মাঝখানে বাঁশের সাঁকোই ভরসা

তিন ইউনিয়নের হাজারো মানুষের কান্না! দেলদুয়ারে দুপাশে পাকা সড়ক, মাঝখানে বাঁশের সাঁকোই ভরসা

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল- এই তিন ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত ‘পরেশ সাধুর দহ’র ওপর একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।...

মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মধুপুর শাখা কার্যালয়ের সামনে...

ধনবাড়ীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেপ্তার

ধনবাড়ীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
নভেম্বর ৩, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২২ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের...

Next Post
টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সর্বশেষ সংবাদ

নাগরপুরে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

নাগরপুরে মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

নভেম্বর ৫, ২০২৬
টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৪, ২০২৬
শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৪, ২০২৬
তিন ইউনিয়নের হাজারো মানুষের কান্না! দেলদুয়ারে দুপাশে পাকা সড়ক, মাঝখানে বাঁশের সাঁকোই ভরসা

তিন ইউনিয়নের হাজারো মানুষের কান্না! দেলদুয়ারে দুপাশে পাকা সড়ক, মাঝখানে বাঁশের সাঁকোই ভরসা

নভেম্বর ৪, ২০২৬
মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নভেম্বর ৪, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?