রবিবার, জুন ২৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক যানজটের শঙ্কা সাড়ে ১৩ কি.মি. নিয়ে নিরসনে মহাসড়কে থাকবে সাড়ে ৭শ’ পুলিশ

by সমাচার ডেস্ক
মার্চ ২১, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, লাইফ স্টাইল, সারাদেশ
A A
নিরসনে মহাসড়কে থাকবে সাড়ে ৭শ’ পুলিশ

নিরসনে মহাসড়কে থাকবে সাড়ে ৭শ’ পুলিশ

নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। পরিবহন চালকেরা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব কাজের এ ধীরগতি। আর যাত্রীরা বলছেন সঠিক তদারকি হলে প্রতিবছরই মহাসড়কে আমাদের যানজট নামে এ দুর্ভোগ পোহাতে হতো না। তবে নির্মাণ কাজের ধীর গতির কথা অস্বীকার করে যথাযথ ভাবেই কাজ হচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কে সাড়ে ৭ শতাধিক পুলিশ সদস্য থাকবে। সেই সাথে নেয়া হবে বিভিন্ন পদক্ষেপ জানালেন পুলিশ সুপার।
দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। শুধু ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশ ৬৫ কিলোমিটার। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন, যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি হয়। এ সড়ক দিয়ে প্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার যানবাহন চলাচল করে। তাই এই সড়কে গাড়ির চাপ থাকে বেশি। এ কারণে প্রতিবছর ঈদে এ সড়কে যানবাহনের চাপে জটলা লাগে।
পুলিশের প্রস্ততি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঈদযাত্রা স্বাচ্ছন্দ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। এবারের ঈদে মহাসড়কে ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে সাড়ে ৭শ’ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। লিংক রোডগুলোতে বসানো হবে বাঁশ কল। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে টাঙ্গাইল শ্রমিক ফেডারেশন।
পুলিশের ব্যাপক প্রস্তুতির পরেও যানজটের আশঙ্কা করছেন এই সড়কে চলাচলকারী পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। পরিবহন চালকরা বলছেন, ঈদ এলেই শুরু হয় তরিগরি কাজ। এতে গাড়ির গতি ঠিক থাকে না এবং দেবে যাওয়া রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়েছে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেনের কাজ করছে। এর ফলে মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা সেতুতে টোল আদায়ের সফটওয়ারে সমস্যার কারণে যদি টোল আদায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এবং সেতুর উপর যদি দীর্ঘ সময় গাড়ি আটকা থাকে। অপরদিকে বঙ্গবন্ধুসেতু পশ্চিম অংশে সিরাজগঞ্জের অংশে গাড়ি ঠিক মতো পাস না হয় তাহলে যানজটের শঙ্কা রয়েছে। গত কয়েক ঈদেও সিরাজগঞ্জের অংশে গাড়ি ঠিক মতো পাস হওয়ার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকে। এতে করে টাঙ্গাইলের অংশে দীর্ঘ যানজট হয়। প্রতি বছরই ঈদকে সামন রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সড়কে লক্করঝক্কর এবং ফিটনেসবিহীন গাড়ি বের করে। এসব গাড়ি হঠাৎ করেই মহাসড়কে বিকল হয়ে যায়। এতে উভয় পাশের গাড়ি থেমে পড়ে। এক পর্যায়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় চালকের অদক্ষতা, সড়ক দুর্ঘটনা এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট হয়।
সরেজমিনে বুধবার মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গার পর থেকে বিভিন্ন পয়েন্টে কাজ চলছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত শ্রমিক নিয়ে কাজ করানো হচ্ছে। উত্তরবঙ্গগামী লেনে পুরোদমে কাজ চলছে। বিশেষ করে ব্রিজের কাজ চলে দ্রুত গতিতে। ঢাকাগামী লেন দিয়ে যানবাহন চলাচল করছে।
মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় ব্রিজের কাজ করা শ্রমিক সেলিম মিয়া বলেন, ঈদের আগে ১৮ তারিখের মধ্যে ব্রিজের কাজ শেষ করতে হবে। আমরা আট জন শ্রমিক মিলে এখানে সার্বক্ষনিক কাজ করছি। আশা করছি যথা সময়ে কাজ শেষ করতে হবে।
ধলাটেঙ্গর এলাকায় শ্রমিক খলিলুর মিয়া ও সজিব মিয়া বলেন, গত দিন ধরে আমাদের কাজ করা জন্য নিয়ে আসা হয়েছে। আমরা দ্রুতই কাজ করছি।
উত্তরবঙ্গগামী পরিবহনের বাস চালক ফরহাদ হোসেন বলেন, মহাসড়কে পুলিশের সঠিক তদারকি প্রয়োজন। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ করছে। কাজ শেষ না হলে এবারও মহাসড়কে যানজটের আশঙ্কা করছি। গতবছরও এই মহাসড়কে দিয়ে যানজট হয়েছিলো। প্রতিবছরই আমরা যানজটের কবলে পড়তে হয়।
আরেক বাস চালক করিম চৌধুরী বলেন, সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে এবাও মহাসড়কে যানজটের হবে। মহাসড়কে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ৫ আগস্টের পর সারাদেশে পুলিশের ভূমিকা কম লক্ষ করা যাচ্ছে। এ কারণে যদি পুলিশ মহাসড়কে যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে যানজট হবে।
আবদুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেঞ্জার রবিউল আওয়াল বলেন, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ঈদের আগেই মহাসড়কের এই অংশের উত্তরঙ্গগামী পুরো লেন চলাচলের জন্য ছেড়ে দেয়া হবে। আশা করছি আগামী ২৫ তারিখ থেকে এই লেনে যানবাহন চলাচল করতে পারবে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান বলেন, ঈদের ১০ দিন আগে থেকে মহাসড়কের মেরামতের কাজ বন্ধ থাকবে। এছাড়াও গোবিন্দাসী সড়ক দিয়ে যানবাহন চলাচলের জন্যও প্রস্তত রাখা হবে।
টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন জানান, মহাসড়কে কম বেশি যানজট হবেই। তবে যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে এদিকে পুলিশসহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখতে হবে। যানজট হওয়ার সাথে সাথেই নিরসনে ভূমিকা রাখতে হবে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশের সাথে এবারও আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করবেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য ২টি করে আলাদা বুথ থাকবে।
তিনি আরও বলেন, সাধারণরত প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে ২০ থেকে ২১ হাজার যানবাহন পারাপার হয়। ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুন কিংবা তার বেশি যানবাহন পারাপার হয়।
এলেঙ্গা-হাটিকুমড়ুল-রংপুর, চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়ালিউর রহমান বলেন, ২০১৬ সালে প্রকল্প হাতে নিলেও টেন্ডার জটিলতায় ২০২১ সালে এই অংশের কাজ শুরু হয়। মাটি ভরাটের কিছু সমস্যা থাকায় কোন কোন জায়গায় কাজ করতে সমস্যা হয়েছে। সে সকল সমস্যা কাটিয়ে কাজ চলছে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে আমরা আশা করছি ২৫ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে পারবো। আর সার্ভিসলেনের কাজ ঈদের আগেই শেষ হয়ে যাবে। এতে মানুষ চার লেনের সুবিধা পাবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ইতিমধ্যে আমরা যানজট নিরসনে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেছি। যানজট নিরসনে টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটারে জেলা পুলিশের সাড়ে ৭শ’ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মহাসড়কে মোবাইল টিম ও প্রিকেট টিম কাজ করবেন। এ ছাড়া মহাসড়কে ৪টি সেক্টর ভাগ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ২৫ মার্চ থেকে মহাসড়কে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করবে। ঈদের পরেও যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করবেন। আশা করছি মহাসড়কে যানজট সৃষ্টি হবে না।
ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক যানজটের শঙ্কা সাড়ে ১৩ কি.মি. নিয়ে নিরসনে মহাসড়কে থাকবে সাড়ে ৭শ’ পুলিশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

by সমাচার ডেস্ক
জুন ২৫, ২০২৬
0

বিশ্বকাপে টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলার কাছে তারা যোগদান করেন।...

ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

by সমাচার ডেস্ক
জুন ২৫, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে কৃষকদের মাঝে আধুনিক ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী প্রযুক্তি AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট সার তৈরির সামগ্রী বিতরণ করা...

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

by সমাচার ডেস্ক
জুন ২৩, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা-এ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল এবং যুবদল। মঙ্গলবার (২৩...

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ২৩, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) উপজেলা...

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

by সমাচার ডেস্ক
জুন ২৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে এক শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েলে বিষ (কীট নাশক) প্রয়োগ করা হয়েছে| টিউবওয়েলের পানি পান করে ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে নাগরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে| মঙ্গলবার (২৩...

Next Post
টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬
টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

জুন ২৫, ২০২৬
ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

জুন ২৫, ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

জুন ২৩, ২০২৬
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?