টাঙ্গাইলে ব্র্যাকের রেফারেল সার্ভিস মেকানিজম ডেভেলপমেন্ট ফর মাইগ্রেন্টস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার টাঙ্গাইলের সেতু টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) সেলিম মিঞা|
টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আফজালুল আলম প্রমুখ|
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ| কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেন|
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন| তাঁরা প্রবাসীদের কল্যাণে স্ব স্ব দপ্তরের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন এবং বিদেশগামী ও বিদেশফেরতদের এই সেবাগুলো গ্রহণের আহ্বান জানান| কর্মশালায় জেলায় কর্মরত সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন|











