আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, টাঙ্গাইলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
জেলা প্রশাসক বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সহ সকল দপ্তরের সহযোগিতায় এবারের ঈদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করেন। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বক্তব্য বলেন , এবারের ঈদে প্রায় ৯০০ শত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার বাহিনীর সদস্য বৃন্দ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান সকল দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম, টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, ট্রাক ও বাস মালিক সমিতি সদস্য, যমুনা সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ।











