সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায়। তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের, জোতবাগল পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত ওয়াজ মাহফিলে দোয়া পরিচালনা করেন।
গোপালপুরে আ. সালাম পিন্টুর সুস্থতার জন্য দোয়া
অর্জুনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান। উক্ত ওয়াজ মাহফিলে আব্দুস সালাম পিন্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। মসজিদের উন্নয়নের জন্য অতিথিদের পক্ষ থেকে ৫০হাজার টাকা প্রদান করা হয়।
এসময় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খান তারেক, শহর বিএনপির সম্মানিত সদস্য মাসুদুর রহমান তালুকদার মাসুদ, গোপালপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. আলাউদ্দিনসহ, বিএনপি নেতা আয়নাল মাষ্টারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ূন কবীরের সভাপতিত্বে, মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি আহসান হাবীব আরিফী, গাজীপুর।
বুধবার (১০ জুন) দ্যা কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে, United Nations Development Programme (ইউএনডিপি)-এর সহযোগিতায় এবং Young Power in Social Action (ইপসা)-এর আয়োজনে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ-এ প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্টের...
টাঙ্গাইলের দেলদুয়ারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার উপজেলার পাথরাইল ইউনিয়নের নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়| বিদ্যালয়ের...
টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনযাত্রায় স্বস্তি আনতে সোমবার (৮ জুন) সকালে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে| বাংলাদেশ...
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা...
স্ত্রী চলে গেছেন এক যুবকের হাত ধরে। স্বামী প্রতিশোধ নিতে সেই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন। টাঙ্গাইলের মির্জাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে...