গাজীপুরে কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে, সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় টাঙ্গাইলে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হৃদয়ের পরিবার ও আলমনগর গ্রামবাসী।
সেই হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন
এতে অংশ নিয়ে বক্তব্য দেন, হৃদয়ের বাবা লাল মিয়া , মা রেহানা বেগম, বোন জেসমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালপুর প্রতিনিধি নাসির উদ্দিন।
বক্তারা, অবিলম্বে হৃদয়কে সরকারিভাবে শহীদি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। এছাড়াও হৃদয়ের মরদেহের সন্ধান করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।
সারাদেশে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল, গত ৫ই আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে রাস্তায় ঘেরাও করে গুলি করে পুলিশ, তারপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। এরপর সন্ধান মেলেনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের লালমিয়ার একমাত্র পুত্র কলেজ ছাত্র হৃদয়ের।
এনিয়ে বিগত ৯আগষ্ট দৈনিক বাংলায় প্রথম সংবাদ প্রকাশ হয়েছিল । ৮মাস পেরিয়ে গেলেও সেই হৃদয়ের সন্ধান মেলেনি, উঠেনি শহীদি তালিকায় নাম! এ সংক্রান্ত একটি মামলায় একাধিক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছে।
রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালাম তালুকদার (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া...
ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের ভিক্টোরিয়া রোডস্থ টাঙ্গাইল জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়| সংগঠনের সভাপতি আলহাজ্জ মো....
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১০ টাকায় বা প্লাস্টিকের বিনিময়ে গাছ বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন। আজ ৪ জুন বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের ভাসানী রোডে দিনব্যাপী এ আয়োজন...
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হলো ‘একজন এক গাছ’ আন্দোলন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং তরুণ...
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অপরাধে ৭ জন দোকান মালিককে মোট ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায়...