টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার। অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইউসুফ হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ শরিফ ইস্পাহানী, বিভাগীয় প্রধান মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডি এম মোস্তাফিজার রহমান, প্রফেসর সৈয়দ শওকতুজ্জামান, প্রফেসর অবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ড. শেখ ফরিদ, সংগঠনের সদস্য সচিব সাব্বির হোসেন ভেনাস প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যানার ও রঙিন বেলুন দিয়ে সুসজ্জিত মঞ্চে অতিথিরা এসময় প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের কলেজ জীবনের স্মৃতি চারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।










