শনিবার, আগস্ট ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

সচিবালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কয়েকজন আনসার সদস্যকে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী: আইএসপিআর

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
সচিবালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কয়েকজন আনসার সদস্যকে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী: আইএসপিআর

সচিবালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কয়েকজন আনসার সদস্যকে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী: আইএসপিআর

রাজধানীর সচিবালয় এলাকায় গতকাল রোববার আনসার সদস্যদের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও পরিস্থিতি জানানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সেনাসদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তী সময়ে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় চাওয়া কয়েকজন আনসার সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বলা হয়, গতকাল আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকা সেনাসদস্যরা সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং সচিবালয়ের সব গেটে নিরাপত্তা জোরদার করেন। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন।

আরও পড়ুন

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

আইএসপিআর বলছে, বিকেলে আনসার সদস্যদের শান্ত করার জন্য আনসার ও ভিডিপির মহাপরিচালক সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এরপরও আনসার সদস্যরা সচিবালয় এলাকা না ছেড়ে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখেন। কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কয়েকজন আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করেন। সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় ছয় সেনাসদস্য আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর পদক্ষেপ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েনরত সেনাসদস্যরা বারবার আনসার সদস্যদের শান্ত করার চেষ্টা করেন। তাঁরা শান্ত না হওয়ায় আকাশের দিকে ২৭টি ফাঁকা গুলি ছোড়া হয়। পরে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। আনসার সদস্যদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অবরুদ্ধ সাত উপদেষ্টা, আনসার ও ভিডিপির মহাপরিচালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সব কর্মকর্তা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা ছেড়ে যান।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইল জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দিন-রাত...

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

Next Post
নিষিদ্ধের পর সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান

নিষিদ্ধের পর সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান

সর্বশেষ সংবাদ

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

আগস্ট ১৪, ২০২৬
এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?