বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে নিখোঁজের ৭ ঘন্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার

by সমাচার ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫
in টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, লিড নিউজ, সখিপুর
A A
সখীপুরে নিখোঁজের ৭ ঘন্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর বন থেকে মো. শামীম (১০) নামের এক শিশুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শামীম উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা। সে কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. শাহিন পেশায় নলকূপের মিস্ত্রি।

আরও পড়ুন

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শামীম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির আশপাশের বনাঞ্চলে অনুসন্ধান চালান। রাত সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি বন থেকে শামীমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাত নয়টার দিকে শামীমকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা শাহ আলম বলেন, ‘শিশুটির মাথার সামনের অংশে গুরুতর আঘাত রয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা ঢাকায় রেফার করেছি।

উদ্ধারের সময় শামীমের পরনে ছিল শুধু লাল রঙের একটি হাফপ্যান্ট। শামীমের নানা করিম সরদার ও মামা সাব্বির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঢাকায় আছি। শামীমের এখনো জ্ঞান ফিরেনি। কে বা কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আমরা কিছুই অনুমান করতে পারছি না। এ বিষয়ে সকালে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী বলেন, ‘নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। পরে শুনেছি, শামীমকে বন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। এ মুহূর্তে শিশুটির চিকিৎসা চলছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সি বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার...

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নে...

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে ক্রয় করা সাড়ে তিন শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন শিরিনা জেসমিন নামে এক নারী। জমিতে ছাপড়া ঘর নির্মাণ, পরিবারের সদস্যদের হুমকি এবং চাঁদাবাজির মামলা...

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...

Next Post
টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির অভিভাবক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির অভিভাবক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

নভেম্বর ১১, ২০২৬
সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

নভেম্বর ১১, ২০২৬
মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬
পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?