বুধবার, আগস্ট ১২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home কৃষি

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

by সমাচার ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪
in কৃষি, টাঙ্গাইল জেলা, লিড নিউজ, সখিপুর
A A
সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

‘আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে/ কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনেথ—বরই পাকা নিয়ে সুকুমার রায় তাঁর ‘পাকাপাকিথ ছড়ায় এমনটাই বলেছিলেন। তবে টাঙ্গাইলের সখীপুরের সিদ্দিক হোসেনের বাগানের বরই অগ্রহায়ণ মাসেই পাকে। আগাম জাতের বরই তিনি প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি করেন। নভেম্বর মাসে তিনি প্রায় ১০ লাখ টাকার বরই বিক্রি করেছেন। তাঁর তিন হাজার গাছে প্রচুর বরই আসায় এ মৌসুমে তিনি কমপক্ষে ৫০ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন।

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

সিদ্দিক হোসেন সখীপুর উপজেলার নিজ গ্রাম টিকুরিয়া চালা ছাড়াও আশপাশের আরও ৪ গ্রামে মোট ২৭ একর জমিতে ৭টি টক বরইয়ের বাগান করেছেন। উপজেলার গড়বাড়ীতে পাঁচ একর, বিন্নাখাইরাতে ছয় একর, শিরীরচালায় ছয় একর, শ্রীপুরে তিন একর ও নিজ গ্রামের বাড়ির আশপাশের সাত একর জমিতে মোট তিন হাজার বরইগাছ লাগিয়েছেন। এ বছর তাঁর তিন হাজার গাছেই বরই ধরেছে।

আরও পড়ুন

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

সিদ্দিক হোসেন বলেন, কয়েকটি বাগানে বরইগাছের ফাঁকে ফাঁকে উন্নত জাতের কমলা, মাল্টা, পেয়ারা, সফেদা, জাম্বুরা, ডালিম, বেল ও রামভুটানগাছ লাগিয়েছেন। বরইগাছ থেকে বরই তোলা শেষ হলে গোড়ার দিকে দুই ফুট পরিমাণ গাছ রেখে কেটে ফেলা হয়। ওই সময় বরইগাছের ফাঁকে বোনা ফল গাছ থেকেও ফলন পাওয়া যাবে।

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

সম্প্রতি সিদ্দিকের বাড়িতে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ শ্রমিক বাগান থেকে সংগ্রহ করা বরই বাছাই করে বস্তায় ভরছিলেন। বিকেলে সেগুলো তাঁর নিজস্ব পিকআপ ভ্যানে করে ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজারে পাঠান। তাঁর ৭টি বরইবাগানে ২০ জন নারী শ্রমিক ও ১০ জন পুরুষ শ্রমিক কাজ করেন।

বরই চাষে জড়িয়ে পড়ার গল্প বলতে গিয়ে সিদ্দিক বলেন, ১৯৯২ সালে তিনি এসএসসি পাস করেন। কলেজে ভর্তি হলেও আর পড়াশোনা হয়নি। ২০০৩ সালের দিকে তিনি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা জমা দেন। দালাল চক্র তাঁর টাকা নিয়ে উধাও হয়ে যায়। একপর্যায়ে ব্র্যাক থেকে ৫০ হাজার টাকা ঋণ করে ‘বিকল্প নার্সারিথ নামে একটি নার্সারি গড়ে তোলেন। নার্সারি থেকে তাঁর বেশ আয় হতে থাকে। ২০০৯ সালে তিনি নার্সারির মালিক হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কার লাভ করেন। এরপর তিনি আগাম জাতের টক বরই চাষে মনোযোগী হন।

সিদ্দিক জানান, ১০ বছর আগে তাঁর বাড়িতে একটি আগাম জাতের বরইগাছ ছিল। ওই গাছ থেকেই তিনি পর্যায়ক্রমে কলম করে তিন হাজার গাছ বুনেছেন। মৌসুম শুরু হওয়ার দুই মাস আগেই এই বরই পাকায় বাজারে এর বেশ চাহিদা থাকে। এখন বাজারে তিনি ১৬০ টাকা কেজি দরে বরই বিক্রি করছেন। ঢাকা শহরে এই বরই ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইলিয়াস আহমেদ বলেন, সিদ্দিকের বরইয়ের বেশ সুনাম। এলাকার মানুষ তাঁকে বরই সিদ্দিক নামে চেনেন।

সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন বলেন, সিদ্দিক হোসেন একজন সফল বরইচাষি। তাঁর সাফল্য দেখে সখীপুরে শতাধিক ব্যক্তি বরই চাষ শুরু করছেন। তাঁদের মধ্যে কয়েকজন সফলও হয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরসখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

by সমাচার ডেস্ক
আগস্ট ১১, ২০২৬
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, এর আগে এমপি নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, শাসক হয়েছে। আর এই নির্বাচনে এমপি হবে, মন্ত্রী হবে কিন্তু শাসক হবে না।...

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

by সমাচার ডেস্ক
আগস্ট ১১, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান-এর হাতে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্তির স্বীকৃতিস্বরূপ পত্রিকা তুলে দেওয়া...

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার আদায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার আদায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

by সমাচার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬
0

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় স্থানীয়...

কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

by সমাচার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয় দখল ও পাল্টা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিরোধের জের ধরে জেলা বাস মিনিবাস সমিতির...

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

by সমাচার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডটিতে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের পেছনে...

Next Post
নাগরপুরে নূর মোহাম্মদ খানের সাথে শিক্ষক কর্মচারী ও সুধীজনের মতবিনিময়

নাগরপুরে নূর মোহাম্মদ খানের সাথে শিক্ষক কর্মচারী ও সুধীজনের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

আগস্ট ১১, ২০২৬
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

আগস্ট ১১, ২০২৬
টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার আদায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার আদায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আগস্ট ১০, ২০২৬
কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

আগস্ট ১০, ২০২৬
রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

আগস্ট ১০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?