ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের বারটি উপজেলার কবি সাহিত্যিকদের নিয়ে দুই দিন ব্যাপী ” টাঙ্গাইল কবিতা উৎসব ” শুরু হয়েছে টাঙ্গাইল ক্লাবে ।

সময়ের সাহিত্যকন্ঠ পরিবার আয়োজিত ২৪ এপ্রিল শুক্রবার এই কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি ।
সময়ের সাহিত্যকণ্ঠ এর সম্পাদক কবি আযাদ কামাল স্বাগত বক্তব্য রাখেন । কবি মাহমুদ কামাল এর সভাপতিত্বে কবিতা উৎসব এর উদ্বোধন করেন ষাটের দশকের অন্যতম কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব । প্রবন্ধ পাঠ করেন গবেষক ও প্রাবন্ধিক খান মাহবুব । কবি শফি কামাল বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ড. ইউসুফ খান, বিশিষ্ট কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. এম এ সামাদ, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম চৌধুরী, এফপিএবি সভাপতি হারুন অর রশিদ এবং মাওলানা ভাসানী ফাউন্ডেশন এর সম্পাদক মাহমুদুল হক সানু।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম । অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত কবিবৃন্দ স্বরচিত কবিতা আবৃত্তি করেন ।











