মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

লুটপাটের পর গাজী টায়ার কারাখানায় আগুন, জ্বলছে ১৫ ঘণ্টা ধরে

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
লুটপাটের পর গাজী টায়ার কারাখানায় আগুন, জ্বলছে ১৫ ঘণ্টা ধরে

লুটপাটের পর গাজী টায়ার কারাখানায় আগুন, জ্বলছে ১৫ ঘণ্টা ধরে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার কর্মকর্তা সাইফুল ইসলামের ভাষ্য, গতকাল বিকেলের পর দুটি গ্রুপে কয়েক শ লোক কারখানায় ঢুকে পড়েন। তাঁদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানাটির একাধিক ভবনে আগুন লাগিয়ে দেয় লুটপাটকারীরা। হামলার ঘটনার পর পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘লুটপাট শুরুর পর থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন জায়গায় জানিয়েছি। পুলিশ আসেনি। পরে সেনাবাহিনীর একটি দল কারখানার ফটকের সামনে আসে। কিন্তু ১০ মিনিটের বেশি তাঁরা দাঁড়াননি। রাতে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে।’ কারখানাটিতে টায়ার প্রস্তুতের জন্য প্রচুর প্লাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ১১টা ৪০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় টায়ার, টায়ার তৈরির কাঁচামাল রাবার, প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। ভবনে আটকে পড়া ১৪ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি। তাঁরা এই কারখানার কর্মী নন, মূলত কারখানাটির মালামাল সরিয়ে নিতে তাঁরা এসেছিলেন। আরও কেউ ভবনে আছেন কি না, তা আগুন নেভানোর আগে বলা যাচ্ছে না।’

আরও পড়ুন

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দুর্বৃত্তরা ছয়তলা একটি ভবনে লুটপাট করছিল। এ সময় ভবনটির নিচতলায় আগুন দেওয়া হয়। তখন কয়েকজন ভবনটির ওপরে ছিলেন। তাঁরা বের হতে পেরেছেন কি না, সেটা তাঁরা জানাতে পারেননি। গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। গতকাল ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। এর আগে ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী গ্রুপের রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৪৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকায়। ভূক্তভোগী...

ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে সমবায় খাতের এক অনন্য ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করে গ্রামীণ জনপদের মানুষের জীবনমান পরিবর্তনের এক অভাবনীয় ইতিহাস সৃষ্টি করেছে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি...

গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) মির্জাপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ মালেক এবং সাধারণ...

Next Post
সচিবালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কয়েকজন আনসার সদস্যকে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী: আইএসপিআর

সচিবালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কয়েকজন আনসার সদস্যকে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী: আইএসপিআর

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নভেম্বর ৯, ২০২৬
ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

নভেম্বর ৯, ২০২৬
গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?