টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চর গুলোতে কলার আবাদ করছেন চাষিরা। যেসব জমিতে কোনদিন ফসল আবাদের কল্পনাও করেনি কেউ। এখন সেইসব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ।সামান্য পরিচর্যা করলেই বেড়ে উঠে এসব কলার গাছ। রোগ বালাই কম থাকায় কলা আবাদে ঝুঁকি কম। তবে প্রমাত্মা যমুনার ভাঙ্গণে মাঝে মধ্যেই বিলীণ হয়ে যায় এসব চরাঞ্চল।
যমুনার চরে আবাদ হচ্ছে কলা
সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার চর অঞ্চলে কৃষকরা কলা আবাদ করছেন।অন্য ফসল আবাদ ছাড়াও কলা আবাদ করছেন চাষিরা। সারি সারি কলা গাছে ধরে আছে কাঁদি কাঁদি কলা।চরাঞ্চলের চাষিরা কলা আবাদের দিকে জোগচ্ছেন। অন্য ফসলের চেয়ে কলা আবাদ লাভজনক হওয়ায় কলা আবাদ করছেন তাঁরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় চার হাজার ৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে এক লাখ ৩০ হাজার ২০০ মেট্রিক টন কলা। সাধারণত টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কলার আবাদ হয়। সম্প্রতি জেলার যমুনার চর গুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। এক সময় এসব জমি অনাবাদি পড়ে থাকতো। এখানকার কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। লাভজনক হওয়ায় চাষিরা খুশি কলার আবাদ করে।
কলা চাষি রহিজ উদ্দিন বলেন, যমুনার চরে কলা চাষ খুবই লাভজনক। আমি দুই বিঘা জমিতে কলা আবাদ করেছি। আমার কলা বাগানে ৮০০ কলা গাছ আছে। ৮০০ কলা গাছে ৮০০ কলার কাদি আসবে।বছরে দুই লাখ টাকা কলা বিক্রি করতে পারবো। খরচ বাদে আমার দেড় লাখ টাকা লাভ থাকবে।
কলা চাষি জামাল মিয়া বলেন, অন্য ফসল আবাদ করলেও সেই ফসল ঘরে তুলতে পারি না।এই জন্য যমুনার চরে কলা আবাদ করেছি। আমার বাগানে চারশ কলা গাছ রয়েছে। প্রায় ১৫০ টি গাছে কলা এসেছি।এক মাসের মধ্যে কলার কাঁদি কাটা যাবে।আমার খরচ ৫০ হাজার টাকা হলেও দেড় লাখ টাকা লাভ থাকবে।
কলা চাষি নজরুল বলেন, চর এলাকায় অনন্য ফসল আবাদ করে শান্তি পাই না। কলা আবাদ করলে লাভবান বেশি হয়। আমি দুই বিঘা জমিতে কলা আবাদ করেছি। প্রায় সাড়ে চারশ কলা গাছ আছে। ভালোই কলা এসেছে। কলা চাষ করে আমি ভালো লাভবান হয়। খরচ বাদে দেড় থেকে দুই লাখ টাকার মতো কলা বিক্রি করতে পারবো।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ জানান, জেগে ওঠা চর গুলোতে কৃষকরা মিশ্র জাতের ও উন্নত জাতের কলা আবাদ করছেন। আমরা মাঠ পর্যায়ে কর্মীদের দিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। এছাড়াও সঠিক নিয়মে সার প্রয়োগের পরামর্শ দিচ্ছি। কলা গাছে যদি কোনো রোগের আক্রমণ হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে। কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় এইজন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...
টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...