মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তুষার আহমেদকে আহ্বায়ক এবং আইসিটি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাকিব আল হাসান রাব্বি ও মো. মামুন মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. আতিক ইসরাক ও আজিজুল হাকিম (উমায়ের), যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে রব্বিকুল ইসলাম রাতুল এবং মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবির নতুন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরকে...











