রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা মধুপুর

মধুপুরে পাগলা কুকুরের আক্রমণে আহত ৩, আতঙ্কে এলাকাবাসী

by সমাচার ডেস্ক
আগস্ট ২, ২০২৬
in মধুপুর, লিড নিউজ
A A
মধুপুরে পাগলা কুকুরের আক্রমণে আহত ৩, আতঙ্কে এলাকাবাসী

মধুপুরে পাগলা কুকুরের আক্রমণে আহত ৩, আতঙ্কে এলাকাবাসী

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের আকাশী ফুলবাড়ী (উত্তরপাড়া) এলাকায় পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে তিনজন আহত হয়েছেন। একই সঙ্গে কুকুরটির আক্রমণে কয়েকটি গৃহপালিত ছাগলও আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একটি পাগলা কুকুর হঠাৎ পথচারী ও গৃহপালিত প্রাণীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফুলবাড়ী (উত্তরপাড়া) গ্রামের লাল চাঁন মিয়া (৭০), ইব্রাহিমের স্ত্রী (৬০) এবং আটগাছা গ্রামের আরও একজন ব্যক্তি আহত হন। এছাড়া কুকুরটির আক্রমণে তিন থেকে চারটি ছাগলও আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর থেকেই এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। অভিভাবকরা সন্তানদের স্কুল, মাদ্রাসা ও কলেজে পাঠাতে শঙ্কা প্রকাশ করছেন। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। স্থানীয়দের আশঙ্কা, কুকুরটি এখনও ধরা না পড়ায় যে কোনো সময় আবারও মানুষের বা গৃহপালিত প্রাণীর ওপর হামলা চালাতে পারে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটিকে শনাক্ত করে আটক বা নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগে ভবঘুরে ও জলাতঙ্কে আক্রান্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

স্থানীয়দের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, “পাগলা কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় ভ্যাকসিনের ব্যবস্থা করতে পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কুকুরটি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ব্যাপারে প্রাণীসম্পদ কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, এই বেওয়ারিশ কুকুর গুলোকে জলাতঙ্ক ভ্যাক্সিন প্রদানের জন্য ভ্যাক্সিনের চাহিদা আমরা জেলা প্রাণিসম্পদ অফিসার বরাবরে দিয়েছি, ভ্যাক্সিনের প্রাপ্যতা সাপেক্ষে কুকুরগুলোকে ভ্যাক্সিন করা হবে।

এদিকে এলাকাবাসী দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে এনে জনমনে বিরাজমান আতঙ্ক দূর করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

‎টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরানো রাস্তায় বেরিকেট সৃষ্টি করে দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এতে ওই রাস্তা ব্যবহারকারী দশটি পরিবারের লোকজন গৃহ বন্দী হয়ে পড়ার উপক্রম হয়ে...

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু (গরু) পুড়ে ছাই। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের...

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ভূক্তভোগি স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দুয়াজানী গ্রামে। ধর্ষনকারী...

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা...

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগের...

Next Post
টাঙ্গাইলে ৪ ক্লিনিকে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে ৪ ক্লিনিকে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

নভেম্বর ৭, ২০২৬
নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নভেম্বর ৭, ২০২৬
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নভেম্বর ৭, ২০২৬
ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নভেম্বর ৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?