টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
“Development of Nursery and Plantation Technique of Sida Jarul, Menda, Bhutum, Buddha Narikeli and Gandhi Gazari” শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময়ে বনগবেষনা কেন্দ্র অফিসার মো: আজিজুল হকের সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম.রতন হায়দায়, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সহ-সভাপতি আ: হামিদ প্রমূখ।
বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বন গবেষণা কেন্দ্রের অফিসার আজিজুল হক জানান , পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ বৃক্ষের সম্প্রসারণে গবেষণাভিত্তিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন।
দেশীয় ও বিলুপ্তপ্রায় বনজ প্রজাতির সংরক্ষণ এবং উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।










