২৩ জানুয়ারি, শুক্রবার ছায়ানীড় পল্লীতে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মো. রাজন খান, ইনভায়রনমেন্টাল হেলথ অফিসার, অক্সফোর্ডশায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিলর (ইউ. কে.)।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. রুহুল আমীন, লেখক। সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আখতারের সভাপতিতে মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন শিক্ষক ও লেখক অধ্যাপক সাদি সালমান ।
ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় ভাষা কর্মশালায় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দের হাতে বই পুরস্কার দেয়া হয়। ভাষা কর্মশালায় আরও আলোচনা করেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। বাংলা ভাষার উচ্চারণ নিয়ে কথা বলেন অধ্যাপক সাদি সালমান, বানান নিয়ে কথা বলেন তারুণ্য তাওহীদ।











