“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভাসহ ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসারের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিরা মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শওকত আলী,বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নূরুল ওয়াদুদ,বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।











