রবিবার, জুন ২১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

প্রযুক্তির ছোঁয়ায় ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে চাষাবাদের চিত্র

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৫
in টাঙ্গাইল সদর, ধনবাড়ী, লিড নিউজ
A A
প্রযুক্তির ছোঁয়ায় ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে চাষাবাদের চিত্র

প্রযুক্তির ছোঁয়ায় ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে চাষাবাদের চিত্র

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বেশির ভাগ মানুষের পেশা কৃষি। কৃষির ওপর নির্ভর করে চলে এ দেশের অর্থনীতি। একসময় গরু দিয়ে এ দেশে হালচাষ করা হতো। কিন্তু প্রযুক্তি আধুনিকতার ছোঁয়ায় পালটে গেছে চিত্র। দিনদিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে দেশ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঙালির চিরচেনা সেই গরুর কাঁধে জোয়াল-লাঙল দিয়ে জমি চাষের চিত্র। যান্ত্রিক ট্রাক্টর দিয়ে জমি চাষ করায় গরুর হাল এখন বিলুপ্তপ্রায়।

দেশের অন্যান্য অঞ্চলের মত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়ও একসময় গরু-লাঙলে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়তো। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক বাঁশের ফালা দিয়ে তৈরি ধারালো লাঙল কাঠের হাতল আর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে জমি চাষ করছে। সে সময় গরু-লাঙল ছাড়া জমি চাষ করার কথা চিন্তারই করা যেত না। অথচ গরু-লাগুলের সঙ্গে কৃষকের সেই মিতালির দৃশ্য এখন বিরল।

আরও পড়ুন

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

টাঙ্গাইলে ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

যুগের পরিবর্তন আর বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে গরু-লাঙলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। কৃষক এখন তার সুবিধামতো দিনের যে কোনো সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ এবং মই দিয়ে ফসল আবাদ করছে। তবে ওই ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম এবং সময় কমেছে সত্য, কিন্তু ফসলের গুণগতমান ও স্বাদ কমে গেছে এবং জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে। এ বিষয়ে কয়েকজন প্রবীণ কৃষক জানান, গরু-লাঙল দিয়ে প্রতিদিন প্রায় ৪০ শতাংশ জমি চাষ করা সম্ভব। আধুনিক যন্ত্রপাতির থেকে গরু লাঙলের চাষ গভীর হওয়ায় জমির উর্বরতা বৃদ্ধি করে। এ পদ্ধতির চাষ সার ও কীটনাশকের জন্য সাশ্রয় হয়। কষ্ট হলেও আমাদের গরু দিয়ে হালচাষ করতে খুব ভালো লাগত।

বর্তমানে তথ্যপ্রযুক্তির আবির্ভাবের কারণে এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাবে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আগামী প্রজন্ম বই পড়ে জানতে পারবে একসময় গ্রামাঞ্চলে গরু দিয়ে হালচাষের বিষয়। ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, ‘যদিও যান্ত্রিক চাষে উৎপাদন দ্রুত হয়, তবু প্রাকৃতিক পদ্ধতির উপকারিতা উপেক্ষা করা যায় না। গরু দিয়ে চাষ করলে মাটির গভীর অংশ আলগা হয়, গরুর পায়ের চাপে কাদা তৈরি হয় এবং গোবর জমির উর্বরতা বাড়ায়। এ ছাড়া গরু ও লাঙলে জমির আইলের পাশের জায়গাটাও ভালোভাবে চাষ করা যায়; যা ট্রাক্টর দিয়ে সম্ভব নয়। জমির কোণগুলো ফাঁকা থাকলেও গরু-লাঙল দিয়ে চাষ করলে তা পূরণ করা সম্ভব।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরপ্রযুক্তির ছোঁয়ায় ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে চাষাবাদের চিত্র

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ভারই গ্রামের...

টাঙ্গাইলে " নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা " শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

ইমাম হাসান সোহান: "শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উদীচী ভবন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা...

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক লিটু

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক লিটু

by সমাচার ডেস্ক
জুন ২১, ২০২৬
0

টাঙ্গাইল জেলা জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়| বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য মোহাম্মদ...

প্রতিমন্ত্রী টুকুর নাম ভাঙিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, এক ব্যক্তি গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর নাম ভাঙিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, এক ব্যক্তি গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
জুন ১৮, ২০২৬
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নাম ব্যবহার করে বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার...

সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল সখীপুর-বাসাইলের মানুষের

সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল সখীপুর-বাসাইলের মানুষের

by সমাচার ডেস্ক
জুন ১৫, ২০২৬
0

টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে বংশাই নদ। নদের দুই পাড়ে বসবাস করেন হাজারো মানুষ। শিক্ষা, চিকিৎসা, বাজার ও নিত্যপ্রয়োজনীয় কাজে প্রতিদিনই তাদের এপার-ওপার যেতে...

Next Post
ধনবাড়ীর মমিনপুরে কাঁচা রাস্তায় হাঁটাও ক'ষ্ট'ক'র

ধনবাড়ীর মমিনপুরে কাঁচা রাস্তায় হাঁটাও ক'ষ্ট'ক'র

সর্বশেষ সংবাদ

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুরের গৃহবধূ নিহত

জুন ২১, ২০২৬
টাঙ্গাইলে " নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা " শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ” নজরুলকাব্যে সাম্যবাদী চেতনা ” শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

জুন ২১, ২০২৬
টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক লিটু

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক লিটু

জুন ২১, ২০২৬
প্রতিমন্ত্রী টুকুর নাম ভাঙিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, এক ব্যক্তি গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর নাম ভাঙিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, এক ব্যক্তি গ্রেপ্তার

জুন ১৮, ২০২৬
সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল সখীপুর-বাসাইলের মানুষের

সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল সখীপুর-বাসাইলের মানুষের

জুন ১৫, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?