রবিবার, আগস্ট ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ নেই!! 

by সমাচার ডেস্ক
মার্চ ২১, ২০২৬
in আন্তর্জাতিক, টাঙ্গাইল জেলা, লিড নিউজ
A A
প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ নেই!! 

প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ নেই!! 

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। একের পর এক ঈদ আসে যায়, কিন্তু প্রবাসীদের ঈদ রয়ে যায় নিঃসঙ্গতায় ভরা।

ফজরের আজানের পর দল বেঁধে ছোটাছুটি করে গোসল সেরে মিষ্টি মুখে নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া প্রবাসীদের জন্য যেন শুধুই স্মৃতি। নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ির কেউ আর ডাক দিয়ে বলে না- সেমাই খেয়ে যাও। শত কর্মব্যস্ততার মাঝে ঈদের ছুটিতে লম্বা ঘুম অধিকাংশ প্রবাসীর ঈদের দিনে মূল কর্মসূচি।

আরও পড়ুন

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

সাংবাদিক তুহিন হত্যা: বিচার শেষ করতে ৬০ দিনের আল্টিমেটাম

ঈদের নামাজ শেষে দেশে ফোন করার পর বুকের ভেতর কষ্টের তীব্রতা যেন আরও বেড়ে যায়। বুকফাঁটা যন্ত্রণাকে বুকে নিয়ে বিছানায় গিয়ে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ঘুমানোর চেষ্টা করেন অনেকে। আর এরপর দুপুর গড়িয়ে পুবের সূর্যটা পশ্চিমে হেলতে শুরু করে। বিছানা ছেড়ে দু’একজন বন্ধুকে সাথে নিয়ে সামান্য আনন্দের প্রত্যাশায় অজানার উদ্দেশ্যে ছুটে চলা। এভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ নামের নিঃসঙ্গ বেদনার দিনটি।

প্রবাসীদের ঈদ মানে মনে শত কষ্ট নিয়েও ‘হ্যাঁ, আমি ভালো আছি’ বলা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা সত্যিই অন্য রকম আনন্দের। কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হন প্রবাসীরা। দেশে ঈদ উদযাপন করা আর প্রবাসে উদযাপনের অনেক তফাত। কিন্তু পরিবারের হাল ধরতে এমন পরিস্থিতিকে মেনে নেন প্রবাসীরা।

তিন বছর যাবৎ সৌদি আরবে জেদ্দা শহরে আছেন গাজীপুরের শিবলী আহমেদ। দেশের বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রেখে পরিবারে সচ্ছলতা ফেরাতে সৌদিতে আসেন তিনি। আজ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। তবে পরিবারের সাথে ঈদ করতে না পারার কষ্টের কথা বলেন শিবলী। তিনি বলেন, নিরুপায় হয়ে পরিবার থেকে দূরে সৌদি আরবে বসে ঈদ উদযাপন করলাম। এ রকম ঈদে কোনো আনন্দ নেই, বরং দুই ঈদের সময় গুলোতে কষ্টের হয়ে আসে। কারণ বিশেষ দিনগুলোতে বাবা-মা ও আত্মীয় স্বজনদের কথা বেশি মনে পড়ে। আজও তাই হচ্ছে। সকালে ঈদের নামাজ পড়ে আসার পর দেশের বাড়িতে থাকা বাবা-মা ও স্ত্রী-সন্তানের কথা খুব মনে পড়ছিল। তারপর ফোনে কলে কথা বলে কিছুটা হলেও শান্তি পেয়েছি। তবে মায়ের হাতের রান্না খুবই মিস করছি। তিনি আরও বলেন, প্রবাসীদের ঈদ কাটে পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলে  আর ঘুমিয়ে। এর বাইরে তেমন আনন্দ থাকে না। কোথাও ঘুরতেও যেতে ইচ্ছে করে না।

আরেক প্রবাসী সুমন মিয়া বলেন, ‘আমার সবই আছে, শুধু সময়টাই নেই। ঈদের দিন সময় বের করে বাংলাদেশের আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধবের সঙ্গে মোবাইলে কথা হয়। শুধু এতটুকুই। সময় বড়ই নিষ্ঠুর, ইচ্ছে করলেই সব কিছু করতে পারি না। বাড়িতে কথা বলার সময় কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। যখন ফোনের ওপাশ থেকে মা বলেন, কেমন আছিস বাবা, তখন চাপা কষ্টে বলতে হয় ভালো আছি মা। আমাদের প্রত্যেকটা ঈদ চাপা কষ্ট নিয়েই কেটে যায়। তবে যখন শুনি পরিবারের সদস্যরা ভালোভাবে ঈদ কাটাবে, আমার টাকায় কেনাকাটা করছে তখন ভালোই লাগে। আসলে প্রবাসীদের জীবনে ঈদ আছে কিন্তু আনন্দ নেই।’

রিয়াদ শহরে থাকেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ঈদ মানে আনন্দ হলেও, প্রবাসীদের কাছে তা কষ্টের। জীবিকার প্রয়োজনে প্রিয়জনদের ছাড়া একাকী ঈদ উদযাপন করতে হয়। সবসময় তো বটেই, ঈদের সময় পরিবারের সবাইকে খুব বেশি মিস করি। ঈদের নামাজ পড়ে এসে একটা ঘুম দেই, বিকেল হলে বন্ধুদের নিয়ে একটু সময় আড্ডা দিয়ে বাসায় ফিরে আসি- এই হলো প্রবাসীদের ঈদ।

মিলন চৌধুরী বলেন, পৃথিবীতে প্রবাসের কষ্টটা একটু অন্য ধরনের। সব আছে, তবু যেন কিছুই নেই। প্রবাসী না হওয়া পর্যন্ত কেউ তাদের কষ্ট অনুভব করতে পারবে না। প্রবাসীদের কষ্টে বাড়তি মাত্রা যোগ করে ঈদ এবং বিশেষ উৎসবের দিনগুলো।। প্রবাস জীবন মানে নিষ্ঠুর, নিঃসঙ্গ জীবনযাপন ও প্রিয়জনের সান্নিধ্য থেকে হাজার হাজার মাইল দূরে দেয়ালহীন কারাগারে বসবাস। কারও দুঃখ কেউ বুঝতে চেষ্টা করে না। নিজের দুঃখ নিজের অন্তরে রেখে নীরবে কান্না করতে হয়।

কাওছার আহমেদ জানান, প্রবাসে এটাই আমার দ্বিতীয় ঈদ। প্রবাসে ঈদ বলতে আলাদা কোনো দিন নেই। সারা মাস কাজ করার পরে একদিন ছুটি পেলে যেমন কাটে ঠিক তেমন। ঈদের আগে বাড়িতে টাকা পাঠিয়েছি, পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে বলেছি। তাদের ঈদ আনন্দই আমার ঈদ।

ঈদের দিন কিভাবে কেটেছে এমন প্রশ্নে তিনি বলেন, সকালে উঠে সেমাই, নুডুলস, খিচুড়ি ও মাংস রান্না করে নামাজ পড়তে যাই। নামাজ থেকে ফিরে খাবার খেয়ে বাড়িতে ফোন দিয়ে সবার সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়ি। সারা মাস কাজ করার ফলে শরীর একটু রেস্ট পেলে ভালো লাগে। তাই বাকি দিন ঘুমিয়ে কাটাই।

সোহাগ মিয়া বলেন, আমাদের ঈদ বলতে কিছু নাই। পরিবারের সঙ্গে সকালে কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। যদি কোনো বাংলাদেশি পাই তবে তার সঙ্গে গল্প করে কাটিয়ে দেয়। না হলে যথারীতি ঘুমিয়ে কাটাই।

তিনি আরও বলেন, প্রবাস জীবনে ঈদের আনন্দ নেই। কবে বাড়িতে যাবো, পরিবারের সাথে ঈদ করতে পারবো সেই ভাবনায় ঈদ কেটে যায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

by সমাচার ডেস্ক
আগস্ট ৭, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের ফাইনাল রাউন্ডের উদ্বোধন করলেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু| তিনি বক্তিতাকালে বলেন, ক্রীড়াঙ্গনে টাঙ্গাইলের ভূমিকা...

সাংবাদিক তুহিন হত্যা: বিচার শেষ করতে ৬০ দিনের আল্টিমেটাম

সাংবাদিক তুহিন হত্যা: বিচার শেষ করতে ৬০ দিনের আল্টিমেটাম

by সমাচার ডেস্ক
আগস্ট ৭, ২০২৬
0

এক বছরেও শেষ হয়নি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার বিচার। সহকর্মী হারানোর ক্ষত আর দীর্ঘ বিচারপ্রক্রিয়ার ক্ষোভ নিয়ে এবার সময় বেঁধে দিলেন সাংবাদিক নেতারা। আগামী ৬০ দিনের মধ্যে...

টাঙ্গাইলে নতুন আঙ্গিকে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা উৎস

টাঙ্গাইলে নতুন আঙ্গিকে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা উৎস

by সমাচার ডেস্ক
আগস্ট ৭, ২০২৬
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে এ সমাজের বিভিন্ন দুর্নীতিগুলো তুলে ধরে থাকে। সে অনুযায়ী মানুষ যাতে পথ চলে, সমাজটা যাতে সুন্দরভাবে...

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় জোটের স্মারকলিপি

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় জোটের স্মারকলিপি

by সমাচার ডেস্ক
আগস্ট ৬, ২০২৬
0

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা। টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয়...

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (৪ আগস্ট ) সন্ধ্যায় কেন্দুয়া রোড, চালাষ, ধনবাড়ীতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ...

Next Post
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না- সুলতান সালাউদ্দিন টুকু

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না- সুলতান সালাউদ্দিন টুকু

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

আগস্ট ৭, ২০২৬
সাংবাদিক তুহিন হত্যা: বিচার শেষ করতে ৬০ দিনের আল্টিমেটাম

সাংবাদিক তুহিন হত্যা: বিচার শেষ করতে ৬০ দিনের আল্টিমেটাম

আগস্ট ৭, ২০২৬
টাঙ্গাইলে নতুন আঙ্গিকে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা উৎস

টাঙ্গাইলে নতুন আঙ্গিকে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা উৎস

আগস্ট ৭, ২০২৬
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় জোটের স্মারকলিপি

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলীয় জোটের স্মারকলিপি

আগস্ট ৬, ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আগস্ট ৪, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?