শুক্রবার, মে ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

নতুন সংকটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪
in দেশ জুড়ে, বাংলাদেশ
A A

আবারও আর্থিক জটিলতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান। শর্ত অনুসারে ঋণদাতা প্রতিষ্ঠানকে সুদের টাকা না দেয়ায় আটকে আছে ঋণের ১৩তম কিস্তির টাকা। আবার এ নিয়ে দুই দেশের ঠিকাদার প্রতিষ্ঠানের বিরোধ গিয়ে ঠেকেছে আদালতে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জটিলতা যেন পিছু ছাড়ছে না।

নগরবাসীকে গতির নতুন পথ দেখিয়েছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজই এখন ধীরগতির কবলে। হচ্ছে না অর্থ ছাড়, দুই দেশের ঠিকাদার প্রতিষ্ঠানের বিরোধ গিয়ে ঠেকেছে আদালতে। কেন এত জটিলতা? জানতে হলে একটু পেছনে ফিরতে হবে।

আরও পড়ুন

পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

২০১১ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড। তবে অর্থ জোগাড় করতে না পারায় ৮ বছরেও কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে চাইনিজ দুটি কোম্পানি সিএসআই ও সিনোহাইড্রোকে ৪৯ ভাগ শেয়ার দেয় ইতালিয়ান-থাই। পরে দুটি চাইনিজ ব্যাংক চায়না এক্সিম ও আইসিবিসি থেকে ৮৬১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়ে কাজে নামে তিনটি প্রতিষ্ঠান।

২০২০ সাল থেকে পুরোদমে কাজ শুরু হয়ে গত বছর চালু হয় একাংশ। এদিকে তেজগাঁও থেকে কুতুবখালি পর্যন্ত যখন কাজ পুরোদমে এগিয়ে চলছে, তখনই ১৩তম কিস্তি দিচ্ছে না চাইনিজ আর্থিক প্রতিষ্ঠান। ইতালিয়ান-থাই শর্তানুসারে আগাম সুদের টাকা পরিশোধ না করায় এবারের কিস্তি দিচ্ছে না তারা। যদিও বাকি দুটি প্রতিষ্ঠানের এই সংকট নেই।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ পরিশোধ করতে না পারলে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে পুরো শেয়ার বাকি ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের এখতিয়ার রাখে। তাই আগেভাগেই আদালতের দ্বারস্থ হয়েছে থাই প্রতিষ্ঠানটি। আদালতে জানিয়েছেন এক মাসের মধ্যে করা যাবে না শেয়ার হস্তান্তর।

তবে সেতু বিভাগের দাবি, এসব জটিলতা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে কোনো বাধা হবে না।

সেতুসচিব মো. মনজুর হোসেন  বলেন,
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করছে ৩টি কোম্পানি। দ্বন্দ্বটি কোম্পানিগুলোর অভ্যন্তরীণ। এর সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। তারা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে আন্তর্জাতিক আদালতে গেছে। পাশাপাশি বাংলাদেশেও হাইকোর্টে তারা গেছে।

তিনি আরও বলেন, ‘কোম্পানিগুলো তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে। বিষয়টি তাদের মধ্যেই থাকবে। তারপরও আমরা প্রতিটি কোম্পানির সঙ্গে বসেছি। পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানির সঙ্গেও বসেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে, অভ্যন্তরীণ এ দ্বন্দ্বের জন্য কাজের কোনো সমস্যা হবে না।’

এরই মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালি অংশের কাজের অগ্রগতি প্রায় ৭৫ শতাংশ।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬
0

দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৮৭৫ তম শাখা হিসেবে পঞ্চগড় শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এ শাখার কার্যক্রমের মাধ্যমে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর...

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

by সমাচার ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে...

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬
0

​টাঙ্গাইলের বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা থেকে...

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

গত সোমবার (২৯ মার্চ'২৬) ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার ফাতেমাগঞ্জ রেল স্টেশন থেকে ড্রাম বিক্রির উদ্দেশ্য বের হয় মোঃ রহমান মিয়া, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানান ঐ দিন...

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবল নিয়োগে ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা আক্তারের বিরুদ্ধে। জানা যায়, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী...

Next Post
গাজায় হাসপাতালে আবারও বোমা হামলার হুমকি ইসরায়েলের

পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন নওয়াজকন্যা মরিয়ম

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মে ১৩, ২০২৬
মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?