টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার(৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এই কার্যক্রমের আয়োজন করা হয়| কর্মসূচীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সেচ্ছাসেবীরা অংশ নেন|
অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, সার্টিফিকেট সহকারী মাসুদ রানা, কর্মচারী আবু বকর সিদ্দিক, সোলায়মান ও সুমি আক্তারসহ অন্যরা|
এসময় বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই| একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গ নয়, বিভিন্ন সংক্রামক ও মশাবাহিত রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ&বান জানানো হয়|
উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী জানান, অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস এলাকা, আবাসিক মহল্লা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে| পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা সরিয়ে ফেলা এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে|











