টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল রফিকুল ইসলাম ওরফে রফিক নামের যুবক।
এলাকায় সে ড্রেজার রফিক নামে পরিচিত। খবর পেয়ে রোববার বিকেলে উপজেলা প্রশাসন ধলেশ্বরী নদীর এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের খবরে ড্রেজারের মালিক রফিক পালিয়ে যায়।
এ সময় ড্রেজার ও এর সঙ্গে অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভাবে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় অভিযান পরিচালা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











