মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home রাজনীতি

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি ভুলের চোরাবালিতে আটকে থাকবে -কা‌দের

by @Tan_Shoma
এপ্রিল ৪, ২০২৪
in রাজনীতি, সারাদেশ
A A

সমাচার ডেস্ক : বিএনপি নেতা তারেক রহমান যতদিন দলটির নেতৃত্বে থাকবে, ততদিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে থাকবে এবং সঠিক পথে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

ব্রাজিলের জয়ে থ্রী-পিস পড়ে নাচ, বিএনপি নেতা বহিষ্কার

নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিজকে বহিষ্কৃত

ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তারা বুঝতে শুরু করেছে-তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা আর বের হতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি করবে রিমোট কন্ট্রোলে, এটা কি হয়! সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন। জেলে যাওয়ার সাহস রাখুন। লন্ডন থেকে ডাকে আর কেউ সাড়া দিক জনগণ সাড়া দিবে না। আজকে বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে। এই বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ। বিএনপি নেতাদের শোবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য। তথাকথিত এই ডাক ভাওতাবাজি। এই ভাওতাবাজির অবসান হয়েছে। আজকে ব্যর্থ হয়ে বিএনপি দিশেহারা।

বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল যারা দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা নেই। যাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে কোন মুখে? ৭৫ এর নৃশংসতম ঘটনা ঘটিয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় হন্তারক তারা। গণতন্ত্রের হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়া কান্না করে। শুনেও হাসি পায়-বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে।

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল কথায় কথায় চোখের জল ফেলেন। ৮০ পার্সেন্ট নেতাকর্মী নাকি নির্যাতন ও জেলে বন্দি। বলেন কোন কারাগারে তারা বন্দি আছে? আমির খসরু, মির্জা আব্বাস সবাই তো একে একে বাইরে। তালিকাটা প্রকাশ করুন। আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না।

বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার বাই অ্যাকসিডেন্ট বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এরা ভুয়া মুক্তিযোদ্ধা। আজকে ইতিহাসের সত্যকে জানতে হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসে তারা মুক্তিযোদ্ধা সমাবেশ করে গণহত্যা নিয়ে কোনো কথা বলেনি। আজকে তারা এখনো স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার মেন্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধু। ৭০ এর নির্বাচনে ৭১ এর স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ মান্ডেট কেবল বঙ্গবন্ধুই পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার অন্য কারো ছিল না।

ওবায়দুল কাদের বলেন, ১৭ এপ্রিল বিএনপিসহ বড় বড় দলগুলোর কোনো অনুষ্ঠানমালা আছে এমনটা জানা নেই। আমরা তা পালন করব। এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে আওয়ামী লীগ ধারণ করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যান্য নেতারা।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি আয়োজিত এই সভায় তিনি মফস্বলের হাসপাতালগুলোর মান উন্নত করার ওপর জোর দেন।

মন্ত্রী বলেন, দেশের মফস্বলের কোনো কোনো হাসপাতাল দেখে মনে হয় যেন আস্তাবল। হাসপাতাল যেন আস্তাবল না হয়। ডাক্তার আছে, ওষুধ নেই। আইসিইউ-এর মতো জরুরি বিষয়টি উপজেলা পর্যায় পর্যন্ত থাকা দরকার।

সেতুমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়ের মধ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিতে হবে। পদ্মার ওপারে একটি আধুনিক ও বড় হাসপাতাল করার প্রস্তাব আছে। ক্যানসার, কিডনিসহ কিছু কিছু জটিল রোগের জন্য বাইরে যেতে হয়। স্বাস্থ্য খাতে দগদগে অবস্থা করোনা মহামারিতে দেখেছি। মূল জায়গায় দায়িত্বপ্রাপ্তরা যদি সৎ হোন, দায়িত্ববোধ থাকে তাহলে অনেক কিছু করা যায়।

উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ উপ কমিটির সদস্যরা। পরে দেশের ৫ টি হাসপাতালে উপকমিটির পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ব্রাজিলের জয়ে থ্রী-পিস পড়ে নাচ, বিএনপি নেতা বহিষ্কার

ব্রাজিলের জয়ে থ্রী-পিস পড়ে নাচ, বিএনপি নেতা বহিষ্কার

by সমাচার ডেস্ক
জুলাই ৫, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের জয়ের আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে থ্রি-পিস পরিহিত অবস্থায় প্রকাশ্যে নেচে তোপের মুখে পড়েছেন এক বিএনপি নেতা।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নামের ওই...

নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিজকে বহিষ্কৃত

নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিজকে বহিষ্কৃত

by সমাচার ডেস্ক
মার্চ ২৫, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্যের সুপারিশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বুধবার (২৫ মার্চ) দলীয় প্যাডে...

টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা

টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা

by সমাচার ডেস্ক
মার্চ ২৩, ২০২৬
0

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা্ কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সখিপুর উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন গোরখার সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা...

মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান

মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান

by সমাচার ডেস্ক
মার্চ ১২, ২০২৬
0

টাঙ্গাইল ০৮ বাসাইল- সখিপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রির দায়িত্ব পেয়েছেন। আজ মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে এ্যাডভোকেট আহমেদ...

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল

by সমাচার ডেস্ক
মার্চ ৪, ২০২৬
0

টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার...

Next Post
মিয়ানমারের রাজধানী নে পি দোতে ড্রোন হামলা

মিয়ানমারের রাজধানী নে পি দোতে ড্রোন হামলা

সর্বশেষ সংবাদ

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

আগস্ট ১১, ২০২৬
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে যুক্ত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা

আগস্ট ১১, ২০২৬
টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার আদায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার আদায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আগস্ট ১০, ২০২৬
কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

আগস্ট ১০, ২০২৬
রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

আগস্ট ১০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?