সোমবার, মে ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home Uncategorized

তফসিলের পর নাশকতা: আকাশে থাকবে ড্রোন, বাসে সিসি ক্যামেরা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৪
in Uncategorized
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার (১৫ নভেম্বর)। তফসিল ঘোষণার পর চলমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য তফসিলের পর নাশকতা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকার প্রধান সড়কগুলোর ওপরে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। একইসঙ্গে ঢাকার ভেতরে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আগুন দেওয়া ব্যক্তিদের শনাক্ত করা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খন্দকার মহিদ উদ্দিন  বলেন, ‘তফসিল ঘোষণার পর নাশকতা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এ জন্য আমরা সব ধরনের নাশকতা ঠেকানোর প্রস্তুতি নিয়েছি। নাশকতা ঠেকাতে বিভিন্ন কৌশল প্রয়োগ করবো। আমাদের মূল লক্ষ্য থাকবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এ জন্য আইনানুগভাবে সবকিছুই করা হবে।’

আরও পড়ুন

টাঙ্গাইলের বাসাইলে ১শ’ মসজিদে আর্থিক সহায়তা করলেন সালাউদ্দিন আলমগীর

চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন আলী রীয়াজ

সংশ্লিষ্টরা জানান, বুধবার (১৫ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর এদিন সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণা দিতে পারেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও প্রধান নির্বাচন কমিশনারের আলোচনা হয়েছে।

সূত্র জানায়, এবার নির্বাচনের আগে বেশি সহিংসতা হচ্ছে রাজধানী ঢাকা শহরে। ঢাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়ায় সহিংসতা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকায় মোট ৬২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে ১৫টি, ওয়ারী বিভাগে ১৩টি, মতিঝিল বিভাগে ১০টি, তেজগাঁও বিভাগে ৮টি, রমনা বিভাগে ৬টি, গুলশানে ৫টি, লালবাগে ৩টি, উত্তরা বিভাগে ২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া থানা এলাকা হিসেবে যাত্রাবাড়ী এলাকায় সবচেয়ে বেশি ৯টি গাড়ি পোড়ানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) ডিএমপির সদর দফতরে দিনভর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ঢাকার ৫০ থানার ওসিদের নিয়ে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকাল থেকে দুপুর ১টা পর্যন্তা মনিটরিং সেলের মামলাগুলো নিয়ে বৈঠক হয়। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মাসিক অপরাধ পর্যালোচনা। তবে মাসিক অপরাধ পর্যালোচনার পুরো সময়টাতেই বিএনপির চলমান আন্দোলন, অবরোধ ও তফসিলের পর সম্ভাব্য নাশকতা এবং সহিংসতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, তা নিয়ে আলোচনা হয়।

ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানান, ডিএমপি কমিশনার আইনের মধ্যে থেকে সহিংসতা ঠেকানোর নির্দেশনা দিয়েছেন। কোনও অবস্থাতেই পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রচারণা হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা এবং গুলি চালাতে নিষেধ করা হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থদের গণগ্রেফতার না করে সুনির্দিষ্টভাবে নাশকতার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারে জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, ঢাকায় বাসে আগুন ঠেকানোকে জোর দিয়ে প্রতিটি ঘটনায় সরাসরি জড়িত আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনও অবস্থাতেই যেন চলমান সহিংসতার পরিধি আর না বাড়ে সেজন্য সতর্ক থাকতে বলেছেন ডিএমপি কমিশনার। পুলিশের একজন কর্মকর্তা জানান, সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেলে বিষয়টি আন্তর্জাতিকভাবে বেশি প্রচারণা পেতে পারে। এ জন্য সহিংসতার পরিমাণ কমিয়ে আনার বিষয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।

বৈঠকে ডিএমপির যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, যেকোনও মূল্যে সহিংসতা বন্ধ করার প্রতি জোর দিতে বলা হয়েছে। তবে অতিরিক্ত কমিশনার পর্যায়ের আরেকজন কর্মকর্তা বলেন, চলমান সহিংসতা ঠেকাতে পুলিশের তৎপরতা প্রশংসনীয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাজনৈতিক অস্থিরতার সময় কেউ যেন গ্রেফতার-বাণিজ্যে সম্পৃক্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

ডিএমপি সূত্র জানায়, চলমান অবরোধে আগের মতোই রাজধানী ঢাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা হলে সন্ধ্যায় প্রয়োজনে আরও বেশি ফোর্স মোতায়েন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় সহিংসতা হতে পারে, সেসব এলাকায় পোশাকধারী পুলিশি টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের বাসাইলে ১শ' মসজিদে আর্থিক সহায়তা করলেন সালাউদ্দিন আলমগীর

টাঙ্গাইলের বাসাইলে ১শ’ মসজিদে আর্থিক সহায়তা করলেন সালাউদ্দিন আলমগীর

by সমাচার ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫
0

টাঙ্গাইলের বাসাইলের ১শ' মসজিদে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি...

চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন আলী রীয়াজ

চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন আলী রীয়াজ

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৫
0

রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও ৭টি বিষয়ে আলোচনা চলছে। আর ৩ বিষয়ে আলোচনা বাকি রয়েছে। চলতি মাসের মধ্যেই আলোচনা শেষ করতে চার কমিশন— এমনটা জানিয়েছে...

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া ট্রাম্প

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া ট্রাম্প

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৫
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সীমান্তে তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দুই দেশের মধ্যে...

ধনবাড়ীতে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

ধনবাড়ীতে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

by সমাচার ডেস্ক
মে ২৯, ২০২৫
0

“নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ২য় পেইজ এর আওতায় অবহিত করণ...

ক্ষমতায় থাকতেই গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, মনে করেন বেশিরভাগ ইসরাইলি

ক্ষমতায় থাকতেই গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু মনে করেন বেশিরভাগ ইসরাইলি

by সমাচার ডেস্ক
মে ২৪, ২০২৫
0

নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি নাগরিকদের নিয়ে সবশেষ এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ইসরাইলের...

Next Post
সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন সিইসি- ইসি সচিব

সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন সিইসি- ইসি সচিব

সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু 

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?