সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home কৃষি

টাঙ্গাইলে লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৪
in কৃষি, টাঙ্গাইল জেলা, পরিবেশ
A A
টাঙ্গাইলে লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ

টাঙ্গাইলে লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ

আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে চলতি বছর পাটের আবাদ বেশি হয়েছে। চলতি মৌসুমে ১৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে ২ লাখ ৩০ হাজার ৬৯০ বেল পাট উৎপাদন হবে। চলতি বছরের পাট আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৯ হাজার ৬’শ হেক্টর। লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। ভালো দামে সোনালি আঁশ আর রুপালি কাঠি বিক্রি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

অন্যদিকে পাটের ভাল দাম পেতে শতভাগ পলিথিনের বস্তা পরিহারের পাশাপাশি দেশের সকল পাটকল চালু ও বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি জােিয়ছেন পাট চাষিরা।

আরও পড়ুন

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

এবার পাট ও পাটশোলার বাজার দরও ভালো। মণ প্রতি পাট সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের আঁশ বিক্রি করে যেমন কৃষক টাকা পাচ্ছে, তেমনি পাটের কাঠি জ্বালানি আর ঘরের বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা যাচ্ছে।

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, দাম ভাল পাওয়ায় জেলায় প্রতিবছরই বাড়ছে সোনালী আঁশ চাষ। গত ২০২৩-২৪ অর্থ বছরে ১৯ হাজার ২০ হেক্টর জমিতে ২ লাখ ৫২ হাজার ৫৫৮ বেল উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে ১৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে ২ লাখ ৩০ হাজার ৬৯০ বেল পাট উৎপাদন হবে। চলতি বছরের পাট আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৯ হাজার ৬’শ হেক্টর। লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। চলতি বছর জেলায় ৬ হাজার ২’শ জন কৃষককে এক কেজি করে পাটের বীজ বিনামূল্যে দেয়া হয়েছে।
সরেজমিন দেখা গেছে, জেলার ১২টি উপজেলায়ই পাটের আবাদ হয়েছে। জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত এখন চাষিরা। বেশিরভাগ জমির পাটই কাটা শেষ হয়েছে।

এর অধিকাংশই জাগ দেওয়াও হয়ে গেছে। অনেকে পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন। কেউ বা পাটশোলার আঁটি বেঁধে রৌদ্রে শুকাচ্ছেন। কেউ আবার পাট ভাঁজ করে রৌদ্রে মেলে দিচ্ছেন।

পাট চাষিরা জানায়, দেশি, তোষা, কেনাফ, রবি-১ ও ভারতীয় বঙ্গবীর জাতের পাট সব থেকে বেশি আবাদ হয় এ জেলায়। কৃষি অফিস থেকে প্রায় প্রতিবছর পাটের বীজ ও সার বিনামূল্যে দেয়া হয়, তবে ওই বীজ গুলো সময় মতো আমাদের কাছে পৌঁছায় না। যার কারণে পাটের আবাদ ব্যাহত হয়। সময় মতো পাট বীজ হাতে পেলে আবাদ অনেক অংশে বৃদ্ধি পাবে।
প্রথম দিকে বৃষ্টিপাতের অভাবে পাট আবাদ করতে সমস্যা হলেও মৌসুমের শেষ দিকে এসে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া নিবিড় পরিচর্যা আর পাট ও কৃষি অফিসের পরামর্শের কারণে পাট আবাদে তেমন কোনো রোগবালাই দেখা দেয়নি। বাজারে এবার পাটের বাজার দাম ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে বলে জানায় তারা।

টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের পাট চাষি মো. দেলোয়ার হোসেন বলেন, এবার ২৫ শতাংশ জমিতে পাটের আবাদ করেছি। এতে প্রায় ৬ মণ পাট পাবো। পাটের আবাদ ভালো হয়েছে। মণ প্রতি পাট বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা দরে। এছাড়া একশ আটির বোঝা পাটকাঠি বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।
তিনি বলেন, ২৫ শতাংশ জমিতে ১৫টা শ্রমিক লেগেছে। যার প্রতি শ্রমিকের মজুরী ৫’শ টাকা।

দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আগ দেউলী গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, এবছর আমি ৪ বিঘা জমিতে পাট আবাদ করেছি। প্রতি বিঘায় সাত মণ ফলন হয়েছে। ৪ বিঘা জমির পাট ৩৪০০ টাকা মন হারে বিক্রি করে ৯৫ হাজার টাকা পেয়েছি। ৪ বিঘা জমির পাট আবাদ করতে আমার খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এতে আমার প্রায় ৫৫ হাজার টাকার উপরে লাভ হয়েছে।

কৃষক ছানোয়ার হোসেন বলেন, আমি ১০ শতাংশ জমি বর্গা নিয়ে পাট চাষ করেছিলাম। এতে তিন মণ পাট পেয়েছিলাম। প্রথমে যে বাছ পাট পেয়েছিলাম সেগুলো ২৪০০ টাকা মণ দরে বিক্রি করেছি। পরের পাট ৩৮০০ টাকা মণ বিক্রি করেছি।
আগ দেউলী গ্রামের কৃষক রমজান বলেন, পাট আবাদের প্রথম দিকে বৃষ্টি না থাকায় সেচ দিয়ে পাট বপণ করি। সে পাট গুলো বীজ বপন করেছিলাম সেগুলো চার হাজার টাকা মণ বিক্রি করেছি। পওে কিছু পাট ৩৪০০-৩৫০০ টাকা মণ বিক্রি করেছি। আরও কিছু পাট কাটা বাকি রয়েছে আমার। পাটের ফলন আর দামে আমরা অনেক খুশি।

দেলদুয়ার উপজেলার ছিলিমপুর হাটের পাট ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, আমরা স্থানীয় কৃষকদের কাছ থেকে পাট কিনে বাংলাদেশের বিভিন্ন মিল পার্টির কাছে বিক্রি করি। এছাড়া প্রতি শুক্রবার ছিলিমপুর হাটে কৃষকদের কাছ থেকে পাট কেনা হয়। হাটের দিনে প্রায় ৫’শ থেকে ৬’শ মণ পাট কেনাবেচা হয়। এ বছর ৩৫০০-৩৮০০ টাকা মণ দরে পাট কিনছি। মণে ৮০-১০০ টাকা দরে লাভ করে বিভিন্ন মিল পার্টির কাছে আমরা বিক্রি করে থাকি।

পাট অধিদপ্তর থেকে চলতি বছর জেলার ১২টি উপজেলার ৩৬ হাজার কৃষককে এক কেজি পাট বীজ ও ১২ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও তালিকাভুক্ত ৯’শ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান।

এ বিষয়ে টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, পাটের দাম বেড়ে যাওয়ায় পাট চাষে ঝুঁকেছে কৃষক। পাট চাষ করে কৃষক এখন লাভবান হচ্ছেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পাট চাষিদের সুদিন ফিরেছে বলে দাবি করেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলে লক্ষমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জামুর্কী ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে হাত বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল নয়টার দিকে মির্জাপুর থানা...

মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আব্বাস আলী (৩০) র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) তারিখ বিকাল সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল সদর থানার...

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬
0

রিমল তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়...

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই...

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬
0

টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও চালকদের স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের শুভ...

Next Post
নাগরপুরে থমকে আছে ভারড়া ইউনিয়ন পরিষদের সেবা

নাগরপুরে থমকে আছে ভারড়া ইউনিয়ন পরিষদের সেবা

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

মির্জাপুরে হাত বাঁধা অবস্থা লাশ উদ্ধার

এপ্রিল ১৯, ২০২৬
মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

এপ্রিল ১৯, ২০২৬
আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬
মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?