বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে রেললাইনের ৩০ ক্রসিংয়ে বাড়ছে মৃ”ত্যু”র মিছিল

by সমাচার ডেস্ক
জুলাই ২৭, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, বিশেষ প্রতিবেদন, মির্জাপুর, লিড নিউজ
A A
টাঙ্গাইলে রেললাইনের ৩০ ক্রসিংয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

টাঙ্গাইলে রেললাইনের ৩০ ক্রসিংয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

টাঙ্গাইলের যমুনা নদী সংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে জেলার মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত ৪৬টি রেলক্রসিংয়ের মধ্যে ৩০টি অরক্ষিত ক্রসিং মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এসব অরক্ষিত রেলক্রসিংগুলোতে গেটম্যান না থাকায় আতঙ্ক নিয়ে চলাচল করছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, টাঙ্গাইলের যমুনা নদী সংলগ্ন কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশন পর্যন্ত ১৯টি রেলক্রসিং রয়েছে। এরমধ্যে ৬টি রক্ষিত অর্থাৎ গেটম্যান রয়েছে এবং ১৩টি অরক্ষিত রেলক্রসিংয়ে কোন গেটম্যান নেই। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশন থেকে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন পর্যন্ত ১৮টি রেলক্রসিংয়ের মধ্যে ৬টিতে গেটম্যান রয়েছে অর্থাৎ রক্ষিত এবং ১২টি অরক্ষিত ক্রসিংয়ে গেটম্যান নেই। মহেড়া রেলস্টেশন থেকে মির্জাপুর উপজেলা রেলস্টেশন পর্যন্ত ৯টি রেলক্রসিংয়ের মধ্যে ৪টি রক্ষিত এবং ৫টি অরক্ষিত। ইব্রাহিমাবাদ থেকে মির্জাপুর পর্যন্ত অরক্ষিত রেলক্রসিংগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছে। প্রায়ই হতাহতের ঘটনায় চলাচলকারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটন

‘তুমি ছাড়া আমি’ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

টাঙ্গাইলে রেললাইনের ৩০ ক্রসিংয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

রেল পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে মির্জাপুর পর্যন্ত অরক্ষিত রেলক্রসিংয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জানুয়ারি মাসে ২জন, ফেব্রুয়ারিতে ২জন, মার্চ মাসে ১জন, এপ্রিল মাসে ১জন, মে মাসে ২জন, জুন মাসে ৪জন এবং ২৫ জুলাই পর্যন্ত ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই অরক্ষিত রেলক্রসিং পারাপার এবং রেললাইনে অসাবধানতায় চলাচলের কারণে মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালে ২ ফেব্রুয়ারিতে জেলার কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের সহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি দেশে আলোড়ন তুলে। এ নিয়ে ওই বছরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৩ জনে। ২০২৩ সালে টাঙ্গাইল জেলায় ট্রেন দুর্ঘটনায় মারা যান ৪০ জন।

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার-বাসাইল সড়কে টেঙ্গুরিয়াপাড়ায় অরক্ষিত রেলগেট রয়েছে। ওই রেলগেটের দুইপ্রান্তে বড় এবং মোটা আকারে দুটি স্পীডব্রেকার(গতিনিয়ন্ত্রক) রয়েছে। গেটের দুইপ্রান্তে স্থানীয়দের বসতভিটা এবং গাছের লতাপাতায় সড়কটি প্রায় ঢেকে গেছে। লতাপতার কারণে এক প্রান্ত থেকে অপর প্রান্তের ট্রেন এলে বোঝার কোনো উপায় নেই। এছাড়া অরক্ষিত রেলক্রসিংয়ের পাশেই ছোট্ট একটি দোকান রয়েছে।

রেলক্রসিংয়ের পাশের দোকানদার আব্দুল ওয়ারেছ মিয়া জানান, প্রতিদিন প্রায় দুই হাজার যানবাহন এই রেলক্রসিং পাড় হয়ে সড়কে চলাচল করে থাকে। এছাড়া রেলক্রসিংয়ের দুই প্রান্তের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা পারাপার হয়ে থাকে। তিনি ওই রেলক্রসিংয়ের পাশে প্রায় ৫ বছর ধরে দোকান করছেন। প্রায় সময়ই দোকান ফেলে জনস্বার্থে রেলক্রসিংয়ে গেটম্যানের দায়িত্ব পালন করে থাকেন।

তিনি জানান, ট্রেন যখন কাছাকাছি চলে আসে তখনও ট্রেনের শব্দ শোনা যায়না। সে সময় সড়কে চলাচলকারী যানবাহনের শব্দ এবং ট্রেনের শব্দ এক হয়ে যায়। ফলে চলাচলকারী যানবাহনের চালকরা ট্রেন আসার শব্দ শুনতে পায়না। সে সময় দৌঁড়ে গিয়ে তিনি বিনামূল্যে জনস্বার্থে গেটম্যানের দায়িত্ব পালন করেন।

টেঙ্গুরিয়াপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মেহেদী হাসান জানান, টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেঙ্গুরিয়াপাড়ার বিশাল এলাকাজুরে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর মধ্যে হাবলা-টেঙ্গুরিয়াপাড়া ফাজিল মাদ্রাসা, টেঙ্গুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল্লাহেল কাফি আল কোরাইশি দারুল হাদিস একাডেমি, আব্দুল হাই হাফিজিয়া মাদ্রাসা, আব্দুল্লাহেল বাকি উচ্চ বিদ্যালয়, হাবলা ছালাফিয়া বালিকা দাখিল মাদ্রাসা অন্যতম। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সহ বেশকিছু প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবক ওই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা আতঙ্কিত থাকেন।

নাটিয়াপাড়ার মিনহাজ উদ্দিন জানান, দেলদুয়ার-বাসাইল সড়কে বাসাইল, সখীপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং মির্জাপুর উপজেলার লাখো মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকে। অরক্ষিত রেলক্রসিংয়ের দুইপ্রান্তে দুটি স্পীডব্রেকার থাকায় যানবাহনের গতি কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

রেল লাইনের কর্মচারী রুবেল মিয়া জানান, বাসাইলের হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া থেকে ৬ কিলোমিটার এলাকার জুরে তিনি রেললাইনের দেখভাল করে থাকেন। তার দায়িত্বে থাকা ছয় কিলোমিটারের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অরক্ষিত রেলক্রসিং রয়েছে। যেগুলো বাসাইলের টেঙ্গুরিয়াপাড়া, পাটখাকুরি ও সোনালিয়ায় অবস্থিত।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনের সহকারী মাস্টার রকিবুল হাসান জানান, টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত ৩০টি অরক্ষিত রেলক্রসিং রয়েছে। এ রেললাইনে দ্রুতই ডাবল লাইনের কাজ হবে বলে আশা করছেন। ডাবল লাইনের কাজ হলে দ্রুত এসব অরক্ষিত রেলক্রসিং সবই রক্ষিত হয়ে যাবে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মো. তৌহিদুর রহমান জানান, ইব্রাহিমাবাদ থেকে মির্জাপুর পর্যন্ত যেসব অরক্ষিত রেলক্রসিং রয়েছে সেগুলোর বিষয়ে দ্রুতই রেল কর্তৃপক্ষ কাজ করবে।

তিনি আরো জানান, রেললাইন উন্নয়নে কাজ চলছে। এই রেললাইন দ্রুতই ডাবল লাইনের কাজ শুরু হবে। তখন আপনা আপনি এ সমস্ত রেলক্রসিং রক্ষিত হয়ে যাবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরটাঙ্গাইলে রেললাইনের ৩০ ক্রসিংয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৩ জন আসামীকে গ্রেফতার ও ১৭টি মোবাইল (আই ফোনসহ) উদ্ধার

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটনসহ ৩ জন আসামীকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই ও চুরি...

' তুমি ছাড়া আমি ' নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

‘তুমি ছাড়া আমি’ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

নতুন গান নিয়ে ফের আলোচনায় জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী ও মিউজিক কম্পোজার শান সিদ্দিকী। প্রেম, ছেড়ে যাওয়া এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটির...

সখিপুরে "নতুন কুঁড়ি "স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

টাঙ্গাইলের সখিপুরে উপজেলা পর্যায়ে এসে 'নতুন কুঁড়ি স্পোর্টস' বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২২ এপ্রিল (বুধবার) বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা...

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী...

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬
0

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর তিন আসামি শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায়...

Next Post
মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

৩ জন আসামীকে গ্রেফতার ও ১৭টি মোবাইল (আই ফোনসহ) উদ্ধার

টাঙ্গাইল শহরে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ছিনতাই মামলার রহস্য উদঘাটন

এপ্রিল ২২, ২০২৬
' তুমি ছাড়া আমি ' নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

‘তুমি ছাড়া আমি’ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী

এপ্রিল ২২, ২০২৬
সখিপুরে "নতুন কুঁড়ি "স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপ্রিল ২২, ২০২৬
মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

এপ্রিল ২২, ২০২৬
গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

এপ্রিল ২০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?