ক্রীড়া ক্রীড়াবেদক: টাঙ্গাইল আন্তঃ ক্লাব দাবা প্রতিযোগিতায় করোনেশন ড্রামাট্রিক ক্লাব(সিডিসি) চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে টাঙ্গাইল চেস ক্লাব|

২৭ জুন(শনিবার)টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়নে অনুষ্ঠিত দিনব্যাপী আন্তঃ ক্লাব দাবা রেটিং প্রতিযোগিতায় সিডিসি’র প্রতিযোগী দাবারু মনিরুজ্জামান খান মিন্টু ৬ রাউন্ড খেলায় অংশগ্রহন করে ৫.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়|
টাঙ্গাইল চেস ক্লাবের জাকির হোসাইন দ্বিতীয় এবং ভাসানী ক্লাবের প্রকাশ চন্দ্র তৃতীয় স্থান অর্জন করে| এছাড়া হেলিপ্যাড স্পোটিং ক্লাবের মঞ্জুরুল আলম ৪র্থ,জি আই আই টি চেস ক্লাবের ফয়জুল আনাম ইমরান ৫ম স্থান অর্জন করেন| টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে সুইচ রেটিং পদ্ধতিতে বিভিন্ন ক্লাবের ১৯জন দাবারু অংশগ্রহন করেন|











