শনিবার, মে ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অর্থনীতি

টাঙ্গাইলে অস্থির চালের বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

by সমাচার ডেস্ক
অক্টোবর ২২, ২০২৪
in অর্থনীতি, টাঙ্গাইল জেলা
A A
টাঙ্গাইলে অস্থির চালের বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

টাঙ্গাইলে অস্থির চালের বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

খুচরা বাজারে মানভেদে সব ধরনের চালের দাম বাড়তি।টাঙ্গাইলের চালের আড়ত ও বাজারের বিভিন্ন মুদি দোকানে প্রতি কেজি মোটা চাল ৬০-৬২ টাকা ও মিনিকেট চাল কেজিপ্রতি ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।গত তিন মাসের ব্যবধানে প্রতি ২৫ কেজির বস্তায় বেড়েছে ২৫০-৩০০ শ টাকা।

 

আরও পড়ুন

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আর এ কারনে ক্রেতাকে প্রতি কেজিতে বাড়তি গুণতে হচ্ছে ১০-১২ টাকা। চালের হঠাৎ এ দরবৃদ্ধিতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের দায়ী করেছেন।অন্যদিকে মিল মালিকরা বলছেন, অবৈধ মজুতদারির কথা। তারা বলেছেন, অবৈধভাবে ধান, চালের মজুতের কারণে দাম বাড়ছে। মজুত ধানের দাম বেড়ে যাওয়ায় কৃষকরা এর সুফল না পেলেও বেশি দামে চাল কিনতে হচ্ছে ভোক্তাদের।

 

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।জেলার পার্ক বাজার, ৬ আনি বাজার ও সিটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে,কয়েক মাসের ব্যবধানে মোটা চাল হাসকি-২৯ প্রতি কেজিতে দশ টাকা থেকে বারো টাকা বেড়ে ৫০ টাকা থেকে ৬০-৬২ টাকা,কাটারী নাজির ৭৫,কাটারী ভোগ ৮০, বি আর ২৯ ৬০,মিনিকেট ৭৫,চিনিগুড়া ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থতির পর মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে।

 

এছাড়া বাজারে চালের সরবরাহও কম। যার প্রভাব পড়েছে দামের ওপর।জেলার বিভিন্ন ধানের হাট ঘুরে দেখা গেছে,কিছুদিন আগে বি আর ২৯ প্রতি বস্তা (৭৫ কেজি) ধান বিক্রি হতে ২ হাজার ৫ শ টাকায়। আজ তা বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। অর্থাৎ অল্পকিছু দিনের ব্যবধানে প্রতি বস্তায় ধানের দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ শ টাকা।৬ আনি বাজারের খুচরা চাল ব্যবসায়ী মেসার্স খন্দকার ট্রেডিং এর স্বত্বাধিকারী খন্দকার আমির হোসেন হারুন জানান, রাইস মিলগুলোতে এখন ধানের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে বেড়েছে ধানের দাম।

 

কিছুদিন আগেও রাইস মিলগুলো ঢিলেঢালাভাবে চললেও বর্তমানে মিল মালিকরা চাল উৎপাদন বাড়িয়ে দিয়েছেন ।ফলে ধানের চাহিদা কিছুটা বেড়েছে। ভরা আমন মৌসুমে ধানের দাম তেমন বেশি না থাকলেও এখন মূল্য বৃদ্ধি পাওয়ায় এর সুফল পাচ্ছেন না কৃষক।নাগরপুর উপজেলার শাহাজানী বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক সামেজ মিয়া জানান, আবাদের সময় দোকানে থাকা বকেয়া সারের দাম আর শ্রমিকের মজুরি পরিশোধ করতে কাটা-মাড়াই শেষে কম দামে ধান বিক্রি করতে হয়েছে। এখন কৃষকের কাছে ধান নেই।

 

ধান আছে মজুতদারদের কাছে। তাই ধানের দাম এখন বাড়লে কৃষকের লাভ নেই, লাভ করছে মজুতদাররা।এদিকে ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে বেড়েছে চালের দাম। টাঙ্গাইল পৌর শহরের বাসিন্দা ৬ আনি বাজারে চাল কিনতে আসা মজনু মিয়া জানান, হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় চাল কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। প্রতি ২৫ কেজির বস্তায় দাম বেড়েছে ৩০০টাকা। আগে বারো বা বারো শ ৫০ টাকায় ২৫ কেজির ১ বস্তা চাল পাওয়া যেত আর এখন ১ বস্তা চাল পনের শ টাকা দিয়ে কিনলাম। বড় লোকগো চালে বস্তায় বাড়লো ৫০-১০০ টাকা আর গরীবের চালে বাড়লো ৩০০ টাকা । এটা কেমন বিচার।

 

এই বাজারের চাল ব্যবসায়ীরা জানান, সরকারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ৩০ টাকা কেজির চাল বিক্রিসহ বিভিন্ন কর্মসূচি সচল থাকলেও চালের বাজারে এর প্রভাব নেই। এ কারনে মোটা চাল বিআর ২৯ এর উপর ব্যবসায়ীদের নজর বেশি। কারন বিআর ২৯ সব চেয়ে বেশি বিক্রি হয়ে থাকে।খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যেসব মোটা চাল ৩০ টাকা কেজি হিসেবে সরবরাহ করা হয় তা বেশিরভাগ মানুষ খেতে পারে না। এ কর্মসূচির চাল যেহেতু সবাই কিনতে ইচ্ছুক না তাই চালের বাজারে চাপ বৃদ্ধি পাওয়ায় মিল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছে।

 

৬ আনি বাজারের চাল বিক্রেতা মেসার্স রাহাত ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোঃ আবুল হোসেন জানান, মিল মালিকদের কাছ থেকে বেশি দামে চাল কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। তারা দাম কমালে আমরাও দাম কমিয়ে দেবো।চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ঘাটাইল উপজেলার শুভেচ্ছা এগ্রো ফুড প্রোডাক্টস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব চন্দ্র পাল বলেন, অনেক ব্যবসায়ী নীতিমালাকে তোয়াক্কা না করে স্টক বিজনেসের নামে বিভিন্ন ভোগ্যপণ্য মজুত করছেন। অনেক বড় বড় কৃষকও ধান মজুত করেছেন। মিল মালিকরাই এসব ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে চড়া দামে ধান কিনছেন। চালের বাজার বেশি হওয়ার এটাও একটা কারণ। তাছাড়া মিল মালিকদের উৎপাদন খরচও বেড়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

by সমাচার ডেস্ক
মে ৭, ২০২৬
0

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-এর যৌথ উদ্যোগে বুধবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি স্বাস্থ্য ও সুরক্ষা...

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৭, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন...

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির 'সভাপতি' পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি...

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

‘ভাষা ও কাজ শিখে তবেই বিদেশ যেতে হবে; এর কোনো বিকল্প নেই’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত...

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” শ্লোগানটি সামনে নিয়ে প্রধানমন্ত্রীর নবদিগন্তের দক্ষ ক্রীড়াবিদ ˆতরীর লক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাব জমজমাট আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দিনব্যাপী দাবা খেলা...

Next Post
মির্জাপুরে ট্রেনে কা/টা পড়ে বৃদ্ধের মৃ/ত্যু

মির্জাপুরে ট্রেনে কা/টা পড়ে বৃদ্ধের মৃ/ত্যু

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

মে ৭, ২০২৬
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মে ৭, ২০২৬
দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

মে ৫, ২০২৬
টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

মে ৫, ২০২৬
টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

মে ৫, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?