টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের (হরিন) নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাসাইল উপজেলার বাংড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য ব্যবসায়ী বাদল মিয়া , সাবেক সিভিল সার্জন ডা, আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা সালাউদ্দিন আলমগীর রাসেলকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। জনসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। বাসাইল-সখীপুরকে একটি উন্নত উপজেলা গড়ে তুলত চাই। আমি এমপি হিসেবে নির্বাচিত না হলেও আপনাদের সব সময়ই পাশে থাকবো। আশা করছি নির্বাচনী জয়ী হয়ে আপনাদের সাথে কাজ করতে পারেবা।











