শুক্রবার (৩০ জানুয়ারী’২৬) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া মোবারক মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকেল ৩ ঘটিকায় একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, মো: হান্নান মিয়া, সভাপতি ৩নং ফলদা ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬, এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর)আসনের ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, মজলুম জননেতা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী স্বৈরাচার হাসিনার সময়ে মিথ্যা মামলায় ১৭ বৎসর কারানির্যাতিত এবং তৎসময়ে ফাঁসির আদেশ প্রাপ্ত এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট গোলাম মোস্তফা, সভাপতি উপজেলা বিএনপি, মো: সেলিমুজ্জামান তালুকদার সেলু, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ইউনিয়নটির বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকবৃন্দরা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শাহজালাল তালুকদার শিমু, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি অয়োজনে করেন, ফলদা ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন।











