বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মো. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছায় বরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩টায়, নবাগত সভাপতিকে মাদরাসা ক্যাম্পাসে স্বাগত জানান অত্র মাদরাসা সুপার মো. ওয়াহিদুজ্জামান, সহকারী সুপার শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক (বিএসসি) ফজলুর রহমান, সহকারী শিক্ষক (ইংরেজি) কামরুল হাসান, সহকারী শিক্ষক (কৃষি) নজরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
ডা. মো. রফিকুল ইসলাম বলেন, আমি অতীতেও এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি, এখন থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সকল উদ্যোগ নেয়া হবে।
জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান এর নির্দেশে রেজিষ্ট্রার (প্রশাসন) অধ্যাপক আবদুস ছাত্তার মিয়া সাক্ষরিত প্রজ্ঞাপনে, গত ২৪এপ্রিল ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়। এতে ডা. মো. রফিকুল ইসলামকে সভাপতি, মো. মোজাম্মেল হককে অভিভাবক সদস্য, মুহাম্মদ নজরুল ইসলামকে সাধারণ শিক্ষক সদস্য এবং মাদরাসার সুপারকে সদস্য সচিব করা হয় ।
উল্লেখ্য, ১৯৯৯-২০০৬সাল পর্যন্ত ডা. মো. রফিকুল ইসলাম অত্র মাদরাসার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...
টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...