জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব শরীফা হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল এবং জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসন, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সে সময় টাঙ্গাইলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জুলাই-২০২৪-এর আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।










